Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমা প্রথম পর্বের আখেরি মোনাজাত আগামীকাল রোববার।

ইজতেমায় আগত মুসল্লি ও মোনাজাতে অংশ নেয়া মুসল্লিদের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি) গাজীপুরে সড়ক-মহাসড়কে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণে পদক্ষেপ নিয়েছে।

জিএমপি কমিশনার মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, বিশ্ব ইজতেমায় অংশ নেয়া লক্ষ লক্ষ মুসুল্লি ছাড়াও অসংখ্য মুসল্লি আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমাস্থলে আসেন। এর জন্য আলাদা ট্রাফিক ব্যবস্থা রাখা হয়েছে।

তিনি জানান, মুসল্লিদের চলাচলের সুবিধার জন্য আগামীকাল রোববার ভোর রাত ৪টা হতে টঙ্গীমুখী সবগুলো রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ রাখা হবে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী গাড়িগুলো গাজীপুর চৌরাস্তায় ও কোনাবাড়িতে। এছাড়া ঢাকা বাইপাস সড়কের ভোগড়ায়, শাখা রোড বোর্ডবাজার, মীরেরবাজার থেকে আসা প্রত্যেকটি সড়ক ক্রসিং বন্ধ করে দেয়া হবে। আর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহমুখী যানবাহনগুলো ঢাকার মহাখালী থেকে বন্ধ থাকবে।

মোনাজাতের পর মুসল্লিরা ময়দান থেকে যাওয়ার পর রাস্তা যতক্ষণ পর্যন্ত স্বাভাবিক না হবে ততক্ষণ পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ থাকবে। পরিস্থিতির উপর ভিত্তি করে ৪টা বা ৫টার দিকে যানবাহন চলাচলের জন্য পুনরায় উন্মুক্ত করে দেয়া হবে।

তিনি বলেন, ‘আমরা প্রস্তুত রয়েছি। আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, মুসল্লিদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রেখে ইজতেমার কাজ সম্পন্ন করতে পারব।’

উল্লেখ্য, শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার প্রথম পর্ব আগামীকাল রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর চারদিন বিরতি দিয়ে ১৭ জানুয়ারি থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google