Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে তাবলীগ জামাতের তিন দিনব্যাপি বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত রোববার সকাল ১১টা থেকে ১২টার মধ্যে শুরু হবে।

শুক্রবার থেকে শুরু হওয়া বিশ্ব ইজতেমার শেষ দিন রোববার। ইজতেমা আয়োজক কমিটির মুরব্বি ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান জানিয়েছেন, রোববার বাদ ফজর বয়ান করবেন বাংলাদেশের মাওলানা রবিউল হক। এরপর হবে হেদায়েতি বয়ান। হেদায়তি বয়ান করবেন মাওলানা আব্দুর রহমান।

তিনি জানান, আখেরি মোনাজাতের সময় নির্ধারিত হয়নি। আখেরি মোনাজাত ১১টা থেকে ১২টার মধ্যে যে কোনো সময় শুরু হবে।

বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিচ্ছেন মাওলানা জুবায়ের অনুসারী মুসল্লিরা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই পর্ব। চার দিন বিরতি দিয়ে ১৭, ১৮ ও ১৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের ইজতেমা। এই ইজতেমায় মাওলানা সা’দ অনুসারী মুসল্লিরা অংশ নেবেন।

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google