Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০
বরিশাল বিভাগীয় সংবাদ

ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By Saiful IslamNovember 19, 20242 Mins Read

জুমবাংলা ডেস্ক : ভোলার লালমোহনে বাজার ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। সোমবার (১৮ নভেম্বর) বদরপুর ইউনিয়নের দেবিরচর বাজারে দফায় দফায় এই সংঘর্ষ হয়।

ইজারা নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

Advertisement

আহতদের মধ্যে পাঁচজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বদরপুর ইউনিয়ন বিএনপির (উত্তর) সভাপতি শহিদুল্যাহ মেলকার গ্রুপ ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কামাল গ্রুপের মধ্যে বাজার ইজারা নিয়ে সোমবার সকালে কথা কাটাকাটি হয়।

এ ঘটনার এক পর্যায়ে শহিদুল্যাহ মেলকারের লোকজন বগি দা, ছেনি, রড ও দেশীয় অস্ত্র নিয়ে কামালের লোকজনদের ওপর হামলা চালায়। পরে তাদের প্রতিহত করতে গিয়ে দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। এ সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
বদরপুর ইউনিয়নের দেবিরচর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. কামাল হুইচ বলেন, ‘৫ আগস্টের পর শহিদুল্যাহ মেলকার ও তার লোকজন দেবিরচর এলাকায় বিভিন্ন চাঁদাবাজি শুরু করেন।

তারা স্থানীয় নূর ইসলামের কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা নেন। এ ঘটনার প্রতিবাদ করলে তারা আমার ঘরবাড়ি ভাঙচুর করে। পরে উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে জানালে তারা দুই পক্ষকে মিলিয়ে দেন এবং চাঁদা টাকার ফিরিয়ে দিতে বাধ্য হন শহিদুল্যাহ মেলকার। মূলত এ নিয়েই তার সঙ্গে বিরোধ সৃষ্টি হয়।’

তিনি আরো বলেন, ‘দেবিরচর বাজারের ইজারাদার আসাদ মেলকারের কাছ থেকে বাজারের খাজনা উঠানোর জন্য কিনে নেই। তবে শহিদুল্যাহ মেলকার আমাকে বাজার থেকে খাজনা তুলতে দিচ্ছিলেন না। শহিদুল্যাহ মেলকার ও তার লোকজন আমাদেরকে বাজারে খাজনা উঠাতে বাধা দিতেন। এমনকি আমাদেরকে মারধর করার জন্য রবিবার বিভিন্ন এলাকা থেকে সন্ত্রাসী ভাড়া করে আনেন। বিষয়টি জানার পর রবিবার রাতেই থানায় অবহিত করেছি। তখন থানা থেকে আমাকে বলা হয়েছে, সমস্যা হলে তাদেরকে জানাতে।’

তিনি বলেন, ‘সোমবার সকালে শহিদুল্যাহ মেলকার ও তার লোকজন আমাদের লোকজনের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। তখন বিষয়টি আমরা লালমোহন থানা পুলিশ ও নৌ বাহিনীকে জানাই। তারা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই শহিদুল্যাহ মেলকার ও তার লোকজন আরো বেপরোয়াভাবে আমাদের ওপর হামলা চালাতে থাকে। আমরাও তাদেরকে প্রতিহত করার চেষ্টা করি।’

বদরপুর ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি শহিদুল্যাহ মেলকারের মুঠোফোনে কল দিয়ে সাংবাদিক পরিচয় দিলে তিনি কল কেটে দেন। এরপর একাধিকবার চেষ্টা করলেও তিনি আর ফোন রিসিভ করেননি। তাই তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, দেবিরচর বাজারের ইজারাকে কেন্দ্র করে অনেক দিন ধরে ঝামেলা চলছিল। বিএনপির নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করার একাধিকবার চেষ্টাও করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে সোমবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

July 21, 2026
Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

July 19, 2026
poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

July 19, 2026

Latest News

Husband

ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়

Sirajganj

আর্জেন্টিনা ফাইনালে উঠলো ঠিকই, সেই গ্রামে মহিষ জবাই হয়নি

poltry

আইওটি প্রযুক্তিতে যশোরে মুরগি চাষে নতুন বিপ্লব

ছিনতাইকারী

২১ বছর পর শাস্তি পেলো দুই ছিনতাইকারী, ফাঁসির আদেশ

পেঁয়াজ চাষীরা

চরম লোকসানের মুখে রাজবাড়ীর পেঁয়াজ চাষীরা

Chor

শাস্তি হিসেবে চোরকে ১০০ রাকাত নামাজ পড়ালো জনতা

নীলফামারী সাংবাদিক ফোরাম

নীলফামারী সাংবাদিক ফোরাম, ঢাকা’র সভাপতি মুফদি আহমেদ, সাধারণ সম্পাদক হাসান মেজর

চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি

সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি নিষিদ্ধ

Sisa

এখনো বেঁচে আছি শরীরে ২২টি সিসা নিয়ে

Kaji Monir

বাল্যবিবাহ রেজিস্ট্রিতে অভিনব প্রতারণা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa