
এছাড়াও সেখানে বসবাসকারী মুসলিমদের ওপর হামলা করা হয়েছে। এই হামলার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ইথিওপিয়ার মুসলিমরা।
ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা থেকে সাড়ে তিনশ কিলোমিটার উত্তরাঞ্চলের মোট্টা শহরে হামলা চালিয়ে চারটি মসজিদ পুড়িয়ে দেয়া হয়েছে। এ সময় ওই এলাকায় মুসলিমদের ব্যবসা-প্রতিষ্ঠানও আক্রান্ত হয়। মুসলিমরা হামলার সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন।
দেশটির প্রধানমন্ত্রী আবি আহমেদ ওই হামলাকে ইথিওপিয়ার ধর্মীয় সহিষ্ণুতা ও সহাবস্থানের সমৃদ্ধ ইতিহাস ধ্বংস করে দেয়ার জন্য উগ্রপন্থীদের প্রচেষ্টা বলে অভিহিত করেছেন। সম্প্রতি দেশটির কিছু কিছু অঞ্চলে জাতিগত সহিংসতা দেখা যায়; যা ধর্মীয় রূপ নেয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



