আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি ফুটবল স্টেডিয়ামে উগ্র সমর্থকদের মধ্য সংঘর্ষ থামাতে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপের পর পদদলিত হয়ে অন্তত ১২৯ জন প্রাণ হারিয়েছেন।

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে প্রাণ গেল ১২৯ জনের

পূর্ব জাভায় আরেমা এফসি প্রতিদ্বন্দ্বী পারসেবায়া সুরাবায়ার সঙ্গে হেরে যাওয়ার পর সমর্থকদের সঙ্গে পুলিশের ওই সংঘর্ষ হয়। খবর বিবিসি ও রয়টার্সের।

এ ঘটনায় আরও অন্তত ১৮০ জন আহত হয়েছেন। উদ্ধার কর্মীরা জানিয়েছেন মৃতের সংখ্যা দেড় শতাধিক হতে পারে।

ভিডিওতে দেখা যায় খেলার শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে সমর্থকরা মাঠের মধ্যে ঢুকে পড়েন এবং দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এরপর পুলিশ টিয়ার শেল ছুঁড়তে শুরু করে এবং এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং দমবন্ধ হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিলো বলে জানিয়েছেন পূর্ব জাভার পুলিশ প্রধান নিকো আফিনতা।

নিহতদের মধ্যে দু জন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। ৩৪ জন স্টেডিয়ামের ভিতরে ও বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।

রক্ত একদিন কথা বলবে: রাত্রি

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.