Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home আন্তর্জাতিক ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে পাকিস্তানে লংমার্চ ঘোষণা
আন্তর্জাতিক

ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে পাকিস্তানে লংমার্চ ঘোষণা

By Saiful IslamFeb 6, 2021, 9:04 PM Asia/Dhaka1 Min Read
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে লংমার্চ করবে পাকিস্তানের বিরোধী ১১ দলীয় জোট (পিডিএম)।

দেশটির গণমাধ্যম জিয়ো নিউজ জানায়, ২৬ মার্চ পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এই লংমার্চ হওয়ার ঘোষণা দেয়া হয়েছে।

বৃহস্পতিবার (০৪ ফেব্রুয়ারি) পিডিএম প্রেসিডেন্ট ও জমিয়তে ওলামায়ে ইসলাম নেতা মাওলানা ফজলুর রহমান বৃহস্পতিবার এ ঘোষণা দেন। এ সময় তার সঙ্গে ছিলেন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) নেত্রী নওয়াজকন্যা মরিয়ম নওয়াজ, পাকিস্তান পিপল’স পার্টির (পিপিপি) প্রধান বিলাওয়াল ভুট্টো-জারদারিসহ অন্যান্য নেতারা।

এ সময় ইমরানকে ‘পুতুল প্রধানমন্ত্রী’ আখ্যায়িত করে মরিয়ম নওয়াজ বলেন, ‘কাশ্মীরিদের পক্ষে কথা বলতে কেন ব্যর্থ হয়েছেন আপনি? আপনার পররাষ্ট্রনীতি কি? কাশ্মীরি জনগণ যখন আপনার সমর্থন প্রত্যাশা করছিল, তখন আপনি ব্যস্ত ছিলেন আজাদ কাশ্মীরের মুখ্যমন্ত্রী রাজা ফারুক হায়দারের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা নিয়ে।

ইমরান খানের পদত্যাগের দাবিতে গত বছরের সেপ্টেম্বর মাসে সর্বদলীয় জোট গঠন করে পাকিস্তানের মূল বিরোধীদলগুলো। জোটের নাম দেয়া হয় পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম)। বিরোধীদের দাবি, পাকিস্তানের রাজনীতিতে সেনাবাহিনীর প্রভাব চলবে না। নতুন দায়বদ্ধতা আইন আনতে হবে এবং ইমরান খানকে ইস্তফা দিতে হবে। বিরোধীদের দাবি, ইমরান নির্বাচনে জালিয়াতি করে জিতেছেন। আর সেই জালিয়াতিতে সাহায্য করেছে পাকিস্তানের সেনাবাহিনী।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at ZoomBangla iNews with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নিয়ন্ত্রণ আরোপ

সরকারি কর্মকর্তাদের সংবাদমাধ্যমে কথা বলা ও লেখালেখিতে কড়া নিষেধাজ্ঞা শুভেন্দুর সরকারের

May 22, 2026, 8:12 AM Asia/Dhaka
image_293445_1779376429

চলন্ত বাসের পথ আটকাল বানর, হৃদয়বিদারক ঘটনার সাক্ষী যাত্রীরা

May 21, 2026, 11:20 PM Asia/Dhaka
Cow

হাইকোর্টে ঝুলে রইল পশ্চিমবঙ্গে গরু কোরবানির সিদ্ধান্ত

May 21, 2026, 9:48 PM Asia/Dhaka
Latest News
নিয়ন্ত্রণ আরোপ

সরকারি কর্মকর্তাদের সংবাদমাধ্যমে কথা বলা ও লেখালেখিতে কড়া নিষেধাজ্ঞা শুভেন্দুর সরকারের

image_293445_1779376429

চলন্ত বাসের পথ আটকাল বানর, হৃদয়বিদারক ঘটনার সাক্ষী যাত্রীরা

Cow

হাইকোর্টে ঝুলে রইল পশ্চিমবঙ্গে গরু কোরবানির সিদ্ধান্ত

খামেনি

ইরানের ইউরেনিয়াম বিদেশে পাঠানো যাবে না : মোজতবা খামেনি

জ্বালানি তেলের দাম

আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

নতুন তদারকি

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে নতুন নিয়ম চালু করল ইরান

প্রধানমন্ত্রী হতে চান

ইসরাইলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প

অন-অ্যারাইভাল ভিসা

অন-অ্যারাইভাল ভিসার মেয়াদ নিয়ে দুঃসংবাদ দিলো থাইল্যান্ড

প্রবেশের সুযোগ

ভিসামুক্ত প্রবেশের সুযোগ দিচ্ছে চীন, পাবেন যারা

মার্ক জাকারবার্গ

বাসা থেকে কাজের নির্দেশ দিয়ে ৮ হাজার কর্মী ছাঁটাই করল মেটা, নেপথ্যে যে কারণ

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp