Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইমরান খানকে হটাতে ইসলামাবাদ অবরোধের ডাক, একমত বিরোধীরা
আন্তর্জাতিক

ইমরান খানকে হটাতে ইসলামাবাদ অবরোধের ডাক, একমত বিরোধীরা

By Saiful IslamOctober 4, 20192 Mins Read

2

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে হটাতে ইসলামাবাদ অবরোধের ডাক দিয়েছে দেশটির অন্যতম প্রভাবশালী রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলাম। আগামী ২৭ অক্টোবর ‘আজাদী মার্চ’ নামে ওই অবরোধ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছে দলটি।

বৃহস্পতিবার ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলনে জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন। খবর ডন ও জিয়ো নিউজ উর্দূর।

তিনি বলেন, সব বিরোধী দল এ বিষয়ে একমত যে বর্তমান সরকার একটি ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে। ২০১৮ সালের ২৫ জুলাইয়ের নির্বাচনকে সবাই প্রত্যাখ্যান করে নতুন নির্বাচনের দাবিতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে। এ ভুয়া সরকারকে দেশের জনগণ আর চায় না।

ইমরান খান সরকারের যোগ্যতার ব্যাপারে প্রশ্ন তুলে মাওলানা ফজলুর রহমান বলেন, সরকারের অযোগ্যতার কারণে দেশের অর্থনীতি দিনদিন অবনতির দিকে যাচ্ছে। জনগণের ওপর অহেতুক ট্যাক্স বাড়ানো হয়েছে। দেশের অর্থনীতিসহ সামগ্রিক বিষয়ে সরকারের ব্যর্থতার কারণে আমরা এ ‘আজাদী মার্চ’ ঘোষণা করেছি।

আগামী ২৭ অক্টোবর কাশ্মীরিদের সঙ্গে একাত্মতা পোষণ ও ইমরান খান হটাও আন্দোলন এ বিক্ষোভের মূল প্রতিপাদ্য থাকবে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, এদিন সারাদেশ থেকে জনগণ সরকারের পদত্যাগের দাবিতে ইসলামাবাদ অভিমুখে মার্চ করবে। গোটা দেশ থেকে জনতার ঢল নামবে ইসলামাবাদে।শান্তিপূর্ণভাবে আমরা এ কর্মসূচি পালন করব। যদি কোনও বাধা আসে আমাকে গ্রেফতার করলেও দ্বিতীয় নেতৃত্ব প্রস্তুত থাকবে।

এদিকে মাওলানা ফজলুর রহমানের সরকারবিরোধী আন্দোলনে সমর্থন দিতে যাচ্ছে পিপলস পার্টি ও মুসলিম লীগ।

গত মঙ্গলবার ইসলামাবাদে পিপলস পার্টির নেতা বিলাওয়াল ভুট্টো জারদারি ও মুসলিম লীগ সভাপতি শাহবাজ শরিফের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখান থেকে তারা মাওলানা ফজলুর রহমানের আন্দোলনে সমর্থন দেয়ার কথা জানান।

বৃহস্পতিবারও মাওলানা ফজলুর রহমানের সঙ্গে বিলাওয়াল ভুট্টো জারদারি সাক্ষাৎ করেছেন। এছাড়া আজাদী মার্চে সরাসরি অংশগ্রহণের ব্যাপারে দলের জরুরি বৈঠক ডেকেছে নওয়াজ শরীফের মুসলিম লীগ।

এর আগে ইমরান খানের নেতৃত্বাধীন সরকারকে আগস্টের মধ্যে পদত্যাগ করতে সময়সীমা বেঁধে দিয়েছিলেন পাকিস্তান জমিয়তে উলামায়ে ইসলামের আমির ও মজলিসে মুত্তাহাদা আমলের প্রধান মাওলানা ফজলুর রহমান।

সরকারকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে তিনি বলেছিলেন, যদি আগস্টের মধ্যে ইমরান খান পদত্যাগ না করে তাহলে অক্টোবরে সারা দেশ ইসলামাবাদ অভিমুখে মার্চ করবে।

মাওলানা ফজলুর রহমান বলেন, আগামী অক্টোবরের মধ্যে সরকারকে পদত্যাগ করতে হবে। এটা করলে তারা ইসলামাবাদ মার্চ থেকে নিজেদের রক্ষা করতে পারবে।অন্যথায় গোটা দেশ সেই মার্চে যোগ দেবে।

এদিকে মাওলানা ফজলুর রহমান গ্রেফতার হচ্ছেন বলে গুঞ্জন উঠেছে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে। সূত্র : যুগান্তর

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

June 25, 2026
earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

June 25, 2026
শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

June 25, 2026

Latest News

পাকিস্তানের আকাশসীমা

পাকিস্তানের আকাশসীমায় ঢুকে পড়ে দায়িত্ব হারালেন এয়ার ইন্ডিয়ার পাইলট

earthquake

গুগল এলার্টে ভেনেজুয়েলায় প্রাণ বাঁচল লাখো মানুষের!

শক্তিশালী দুটি ভূমিকম্প

ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ১৬৪

India

২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য ভারতের ট্যুরিস্ট ভিসা চালু

ট্রাম্প

ভেনেজুয়েলাকে সাহায্য করতে যুক্তরাষ্ট্র প্রস্তুত, ইচ্ছুক, সক্ষম : ট্রাম্প

বিজয় থালাপতি

সরকারি হাসপাতালে জন্ম নিলেই স্বর্ণের আংটি উপহার দেবেন বিজয় থালাপতি

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa