Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ ইমামতি ছেড়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হন মামুন
বিভাগীয় সংবাদ সিলেট

ইমামতি ছেড়ে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হন মামুন

By Shamim Rezaডিসেম্বর 19, 20192 Mins Read

কারওয়ানবাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে মো. আবদুল্লাহ আল মামুন ওরফে আসাদুল্লাহিল গালিব।
Advertisement
জুমবাংলা ডেস্ক : মো. আবদুল্লাহ আল মামুন ওরফে আসাদুল্লাহিল গালিব (১৮)। বাবার সঙ্গে থেকে পড়াশোনা করতেন। পাশাপাশি একটি মসজিদের ইমামতি করতে চাকরি দেন বাবা। বাবার নাম শাহ আকবর।

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে আবদুল আল মামুনকে আটক করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে রাজধানীর কারওয়ানবাজারে অবস্থিত র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মলে হক আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য মামুনসহ চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেন।

আটক মামুন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর (দ.) ইউনিয়নের পয়ালজোস গ্রামের বাসিন্দা। তার বাবার দেয়া ইমামতি চাকরি দুই মাস আগে ছেড়ে লাপাত্তা হয়ে যায় সে।

বাবা-ছেলে একই উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড ধড্ডা গ্রামের দুইটি মসজিদে ইমামতি করতেন।

পয়ালজোস গ্রামের ইউপি সদস্য শাহ আলম বলেন, ইমাম শাহ আকবরের তিন ছেলে। মামুন দ্বিতীয় ছেলে। শাহ আকবরের তিন ছেলের সবাই পড়াশোনা করে। মামুনকে এলাকায় কম দেখা যেত। বাবার সঙ্গেই কর্মস্থলে থাকত বলে জানি।

হাটিলা পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান মো. জাকির হোসেন লিটু বলেন, মামুন ধড্ডা আল আকসা জামে মসজিদে ইমামতি করত। তার বাবা শাহ আকবর ওই গ্রামের সফরউদ্দিন মিজিবাড়ি জামে মসজিদে ইমামতি করতেন। দুই মাস আগে তিনি চাকরি ছাড়েন।

গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের অন্য সদস্যরা হল- ঢাকার মোহাম্মদ আরিফুল করিম চৌধুরী ওরফে আদনান চৌধুরী (৩৮), নোয়াখালীর মো. মেহেদী হাসান শাকিল ওরফে বাবু (২০) ও মাগুরার মো. নাজমুল হাসান (২৯)।

র‍্যাবের সংবাদ সম্মেলনে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একটি দল শাহআলী থানাধীন রাইনখোলা ঈদগাহ মাঠ এলাকায় জমায়েত হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বুধবার সেখান থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের দেহ ও সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে জঙ্গি সংগঠনের বই, লিফলেটসহ উগ্রবাদী ডিজিটাল সামগ্রী পাওয়া যায়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

জুন 19, 2026
র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

জুন 19, 2026
গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

জুন 19, 2026
Latest News
মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

এএসআই সঞ্জয় মিত্র

গৃহকর্মীকে গরম কড়াইয়ের ছ্যাঁকা, এএসআই দম্পতি গ্রেপ্তার

বৃষ্টি

সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় বিদ্যালয় মাঠ, থমকে যায় শিক্ষার পরিবেশ

আরিফ

মুন্সীগঞ্জে আরিফ হত্যা মামলার রহস্য উন্মোচন করল পিবিআই

আটক

মানিকগঞ্জে মাদকসহ একই পরিবারের তিনজন আটক, পরে বাড়িতে অগ্নিসংযোগ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa