Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরানি বিমান বিধ্বস্তে তদন্তে অংশ নেবে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক

ইরানি বিমান বিধ্বস্তে তদন্তে অংশ নেবে যুক্তরাষ্ট্র

By Shamim RezaJanuary 10, 2020Updated:January 10, 20203 Mins Read

ইরানি বিমান বিধ্বস্তে তদন্তে অংশ নেবে যুক্তরাষ্ট্র
ছবি : এএফপি
Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : তেহরানের বাইরে ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় তদন্তে যোগ দেবে যুক্তরাষ্ট্রের জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড (এনটিএসবি)।

টুইটারে পোস্ট করা বৃহস্পতিবার এক বিবৃতিতে সংস্থাটি বলছে, বুধবারের বিমান বিধ্বস্তের ঘটনায় ইরানের কাছ থেকে তারা আনুষ্ঠানিকভাবে অবহিত হয়েছে।

পরিবহন দুর্ঘটনা নিয়ে তদন্তের দায়িত্বরত সংস্থাটি আরও জানায়, এই বিমান বিধ্বস্তের ঘটনায় সর্বজনস্বীকৃত একটি প্রতিনিধি দলকে নিয়োগিত করা হয়েছে। ঘটনাস্থলের আশপাশে সবসময় নজর রাখছে তারা।

এনটিএসবি জানায়, তদন্তে অংশগ্রহণের পর্যায়কে তারা মূল্যায়ন করছেন। আমরা যে তদন্তে জড়িত হয়, সেটি নিয়ে কোনো কল্পনাপ্রসূত সিদ্ধান্ত নিই না।

বিমানটি ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত হয়েছে বলে যে দাবি করা হচ্ছে, তা অস্বীকার করেছে ইরান।

এক বিবৃতিতে ইরান সরকারের মুখপাত্র আলী রাবাই এমন কথা বলেছেন। তিনি বলেন, এসব প্রতিবেদন ইরানের বিরুদ্ধে মনস্তাত্ত্বিক যুদ্ধ। যেসব দেশের নাগরিক এই দুর্ঘটনায় নিহত হয়েছেন, তারা নিজেদের প্রতিনিধি পাঠাতে পারেন। বিমানের ব্ল্যাক বক্স তদন্ত প্রক্রিয়ায় যোগ দিতে বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংকে আমরা আহ্বান জানিয়েছি।

এদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন, তার কাছে বেশ কিছু গোয়েন্দা সূত্রের তথ্য রয়েছে, যাতে এই আভাস দিচ্ছে যে তেহরান থেকে উড্ডয়নের পরেই ইউক্রেনের বিমানটিকে গুলি করে ভূপাতিত করেছে ইরান। এতে বিমানটিতে থাকা ১৭৬ যাত্রী নিহত হয়েছেন, যাদের মধ্যে ৬৩ কানাডীয় নাগরিকও রয়েছেন।-খবর এএফপি ও রয়টার্সের

তিনি এমন এক সময় এই মন্তব্য করলেন, যখন প্রকাশিত হওয়া একটি ভিডিওতে বিমানটিকে গুলি করার মুহূর্তটি দেখা গেছে।

সেটিসহ সামাজিকমাধ্যমে অন্যান্য ভিডিওতে দেখা গেছে, বুধবার সকালে তেহরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার বিপর্যয়কর ভুলে ইউক্রেনের আন্তর্জাতিক এয়ারলাইনসের পিএস৭৫২ ফ্লাইট হামলার শিকার হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস এই ভিডিওটির সত্যাসত্য যাচাই করেছে। ভিডিওতে উজ্জ্বল আলোর ঝলকানির আগে দ্রুত চলাচলকারী একটি বস্তুকে কৌণিকভাবে উপরে উঠতে দেখা গেছে। সেটি অনুজ্জ্বল আলো ছড়াচ্ছিল এবং অব্যাহত সামনে ধাবিত হয়। কয়েক সেকেন্ড পরে একটি বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়া গেছে।

সব মিত্রসহ কানাডার নিজস্ব গোয়েন্দা তথ্য উল্লেখ করে ট্রুডো বলেন, ইরানের ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য(এসএএম) ক্ষেপণাস্ত্র ওই বিমানে আঘাত হেনেছে বলে মনে করা হচ্ছে।

তিনি বলেন, আমরা জানি, এটা সম্ভবত অনিচ্ছাকৃতই হবে। কানাডীয়দের প্রশ্ন রয়েছে, তারা তার জবাব আশা করতেই পারে।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনসহ অন্যান্য পশ্চিমা নেতৃবৃন্দও তাকে সমর্থন করেছেন। বরিস জনসন বলছেন, ক্ষেপণাস্ত্র হামলার সমর্থনে তাদের কাছে পর্যাপ্ত তথ্যপ্রমাণ রয়েছে, যেটা অনিচ্ছাকৃত হামলাই হতে পারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আভাস দিয়েছেন, ওয়াশিংটনের কর্মকর্তারা মনে করেন, কিয়েভগামী বোয়িং ৭৩৭ একটি কিংবা দুটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতের মুখোমুখি হয়েছে। পরে সেটি তেহরানের বাইরে বিস্ফোরিত হয়েছে।

মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড বৃহস্পতিবার বলছে, বিমান বিধ্বস্তের বিষয়ে আনুষ্ঠানিকভাবে ইরানের কাছ থেকে তারা অবগত হয়েছেন। কাজেই এই ঘটনার তদন্তে তারা একটি প্রতিনিধি দল পাঠাবে।

বিমান নির্মাতা বোয়িংকেও এই ঘটনার তদন্তে আহ্বান জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির বেসামরিক বিমান সংস্থা বলছে, উড্ডয়নের কয়েক মিনিট পরেই বিমানটি অন্ধকারে বিধ্বস্ত হয়েছে। পাইলটের কাছ থেকে কোনো রেডিও বার্তা না পাওয়ায় এই বিপর্যয়ের আভাস দিয়েছে।

বিমানটিতে ৮২ ইরানি, ৬৩ কানাডীয়, ১১ ইউক্রেনের, ১০ সুইডিস, চার আফগান, তিন জার্মানির ও তিন ব্রিটিশ নাগরিক ছিলেন।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে তখনই এই দুর্ঘটনা ঘটেছে। ইরাকি মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলার কয়েক ঘণ্টা পর এ বিষয়টি প্রকাশ্য হতে শুরু করে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa