Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরানের ওপর নিষেধাজ্ঞায় ইইউ, জাতিসংঘের বিরোধিতা
আন্তর্জাতিক

ইরানের ওপর নিষেধাজ্ঞায় ইইউ, জাতিসংঘের বিরোধিতা

By জুমবাংলা নিউজ ডেস্কSeptember 21, 20202 Mins Read

যুক্তরাষ্ট্র-ইরান

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: অ্যামেরিকা একতরফাভাবে ইরানের উপর আবার জাতিসংঘের নিষেধাজ্ঞা চাপানোর ঘোষণা করলেও ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা তার পরোয়া করছেন না৷ জাতিসংঘের মহাসচিবও বিরোধিতা করছেন৷ খবর ডয়চে ভেলে’র।

ইরানকে ‘শায়েস্তা করতে’ ট্রাম্প প্রশাসন আন্তর্জাতিক স্তরে যতই চাপ সৃষ্টি করার চেষ্টা করছে, সেই নীতি ততই বাধার মুখে পড়ছে৷ ২০১৮ সালে ইরানের সঙ্গে পরমাণু চুক্তি ত্যাগ করেছে ট্রাম্প প্রশাসন৷ এখন সেই চুক্তিকেই সম্বল করে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা চাপানোর জোরালো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ওয়াশিংটন৷ রাশিয়া ও চীন তো বটেই, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির মতো সহযোগী দেশও ওয়াশিংটনের চাপের সামনে নতি স্বীকার করতে নারাজ৷ তা সত্ত্বেও মার্কিন প্রশাসন দাবি করেছে যে, শনিবার থেকে ইরানের উপর ‘স্ন্যাপব্যাক’ নিষেধাজ্ঞা চাপানো হলো৷

রবিবার ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা সাফ জানিয়ে দিলেন যে, একতরফাভাবে ইরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞা চাপানোর অধিকার অ্যামেরিকার নেই৷ তাঁদের মতে, চুক্তি ত্যাগ করায় অ্যামেরিকার সেই আইনি ক্ষমতা হারিয়েছে৷ ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিষয়ক প্রধানের সঙ্গে মিলে তাঁরা সরকারিভাবে এই অবস্থান স্পষ্ট করে দিলেন৷ ইইউ এবং ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি এক যৌথ বিবৃতিতে মনে করিয়ে দিয়েছে যে, তারা পরমাণু চুক্তি অক্ষত রাখতে অক্লান্ত উদ্যোগ নিয়ে এসেছে এবং ভবিষ্যতেও সেই উদ্যোগ চালু রাখতে চায়৷

ইইউ পররাষ্ট্র বিষয়ক প্রধান জোসেপ বরেল সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন৷ পরমাণু চুক্তির যৌথ কমিশনের প্রধান হিসেবে তিনি এই চুক্তি অক্ষত রাখতে সর্বশক্তি প্রয়োগ করার অঙ্গীকার করেন৷

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও ইরানের উপর নিষেধাজ্ঞা চাপানোর উদ্যোগের বিরোধিতা করেছেন৷ তিনি বলেন, নিরাপত্তা পরিষদের কাছ থেকে সবুজ সংকেত না পেলে জাতিসংঘ ইরানের উপর আবার নতুন করে নিষেধাজ্ঞা চাপানোর বিরোধী৷ নিরাপত্তা পরিষদের সভাপতিকে লেখা তাঁর চিঠি উদ্ধৃত করেছে সংবাদ সংস্থা এপি৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এক প্রস্তাবের মাধ্যমে ‘স্ন্যাপব্যাক’ প্রক্রিয়া শুরু করেছেন কিনা, সে বিষয়ে অনিশ্চয়তা রয়েছে বলে গুতেরেস মন্তব্য করেন৷ সোমবার থেকে সাধারণ পরিষদের অধিবেশনে বিষয়টি নিয়ে বিতর্ক হবে বলে ধরে নেওয়া হচ্ছে৷

এমন প্রেক্ষাপটে একমাত্র ইসরায়েলের মতো হাতে গোনা কিছু দেশ ওয়াশিংটনের পাশে দাঁড়িয়েছে৷ সে দেশের পররাষ্ট্রমন্ত্রী গাবি আশকেনাজি অ্যামেরিকার উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির উদ্দেশ্যে বাধা দূর করার আহ্বান জানিয়েছেন৷

ইউরোপীয় দেশগুলির এই জোরালো অবস্থানকে অ্যামেরিকার জন্য বড় আকারের কূটনৈতিক পরাজয় হিসেবে দেখছে ইরান৷ সে দেশের প্রধানমন্ত্রী হাসান রোহানি এমন দাবি করে বলেন, তাঁর দেশের উপর নিষেধাজ্ঞা চাপানোর লক্ষ্যে জোট গড়ে তোলার উদ্যোগ ব্যর্থ হয়েছে৷ চূড়ান্ত চাপ সৃষ্টি করার মার্কিন নিতির সামনে ইরান নতি স্বীকার করবে না, বলেন রোহানি৷ তিনি পালটা জবাবেরও হুমকি দিয়েছেন৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa