Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘ইরানের ড্রোন শত্রুর যেকোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম’
আন্তর্জাতিক

‘ইরানের ড্রোন শত্রুর যেকোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম’

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 23, 2021Updated:December 23, 20211 Min Read

‘ইরানের ড্রোন শত্রুর যেকোনো লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম’

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর বলেছেন, তার বাহিনী নতুন নতুন হুমকির সঙ্গে তাল মিলিয়ে নিজের প্রতিরক্ষা শক্তির আধুনিকায়ন করেছে। আইআরজিসি’র পাইলটবিহীন বিমান বা ড্রোন শত্রুর যেকোনো লক্ষ্যবস্তু ধ্বংস করার সক্ষমতা অর্জন করেছে বলেও তিনি জানিয়েছেন। খবর পার্সটুডে’র।

জেনারেল পাকপুর ১৭তম মহানবী (সা.) সামরিক মহড়ার অবকাশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি বলেন, আমরা শত্রুর নতুন নতুন হুমকিকে আমলে নিয়ে সে অনুযায়ী নিজেদের সামরিক সক্ষমতার আধুনিকায়ন করি। তিনি বলেন, এ লক্ষ্যে আমরা সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে গণহারে কমব্যাট ড্রোন তৈরি করছি।

আইআরজিসি’র স্থলবাহিনীর কমান্ডার বলেন, প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে গিয়ে আমরা এমন ক্ষেপণাস্ত্র তৈরি করেছি যা হাজার হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। চলতি সামরিক মহড়ায় এসব ক্ষেপণাস্ত্রের কিছু নমুনা প্রদর্শন করা হয়েছে বলেও তিনি জানান।

ইলেকট্রনিক ওয়ারফেয়ারের দিক দিয়েও ইরান উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে জানান জেনারেল পাকপুর। তিনি বলেন, আমাদের ট্যাংক থেকেও এখন কয়েক কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত হানা সম্ভব।

হরমুজ প্রণালি এবং পারস্য উপসাগর তীরবর্তী হরমুজগান, বুশেহর ও খুজিস্তান প্রদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে গত সোমবার থেকে ১৭তম মহানবী (সা.) সামরিক মহড়া শুরু হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

July 13, 2026
শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

July 13, 2026
তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

July 13, 2026

Latest News

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড

বিশ্বকাপ জিতুক ইংল্যান্ড, চায় হোয়াইট হাউস

শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শ্রাবন্তীর ব্যক্তিগত সহকারী

তরুণী

পানি ভেবে অ্যাসিড পান করলেন তরুণী, তারপর যা ঘটলো

সুপ্রিম কোর্ট

বিজয়ের সরকারের আবেদনে গরু জবাই নিষিদ্ধের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট

বালেন শাহে

বেকারত্বের ক্ষোভে নেপালে বিক্ষোভ, বালেন শাহের পদত্যাগ দাবি

Oil

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলায় আবারও বাড়লো জ্বালানি তেলের দাম

Dron

মার্কিন অত্যাধুনিক ‘লুকাস’ ড্রোন ভূপাতিত করলো ইরান

সাবেক এমপি 

ভারতে জোর করে পুত্রবধূকে গোমূত্র পান করালেন সাবেক এমপি 

Minister

ভাঙতি না থাকায় মন্ত্রীকে বাস থেকে নামিয়ে দিলেন কন্ডাক্টর

Biman

ইংল্যান্ডের কাছে নরওয়ে হারতেই ‘লোগো হারাল’ বিমান সংস্থা!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa