ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত নিরসনে কিছু দেশ মধ্যস্থতার প্রচেষ্টা শুরু করেছে।
তেহরান জোর দিয়ে বলেছে যে, তারা তাদের সার্বভৌমত্ব রক্ষা করার পাশাপাশি স্থায়ী শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে পেজেশকিয়ান বলেন, আলোচনায় অবশ্যই তাদের বিষয়ে গুরুত্ব দিতে হবে যারা ইরানকে ‘খাটো করে দেখেছিল’ এবং এই যুদ্ধের সূচনা করেছিল। কারণ, ইরান এই সংঘাত শুরু করেনি এবং নিজের আত্মরক্ষায় লড়াই চালিয়ে যাবে।
এক্সে দেওয়া একটি পোস্টে তিনি বলেন, ‘সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা এই অঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ, তবে আমাদের জাতির মর্যাদা ও সার্বভৌমত্ব রক্ষায় আমাদের কোনো দ্বিধা নেই।’
এসিল্যান্ডের গাড়ি ব্যবহার করে ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভুয়া মোবাইল কোর্ট, গ্রেফতার ২
নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন না হওয়া পর্যন্ত ইরানের দায়িত্বে থাকা তিন সদস্যের কমিটির অন্যতম সদস্য পেজেশকিয়ান যুদ্ধের সপ্তম দিন আজ শুক্রবার (৬ মার্চ) এ পোস্ট দেন। তবে কোন দেশগুলো মধ্যস্থতার চেষ্টা করছে সে সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানাননি তিনি।
সূত্র:ওয়াল স্ট্রিট জার্নাল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


