Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এসিল্যান্ডের গাড়ি ব্যবহার করে ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভুয়া মোবাইল কোর্ট, গ্রেফতার ২
ঢাকা বিভাগীয় সংবাদ

এসিল্যান্ডের গাড়ি ব্যবহার করে ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভুয়া মোবাইল কোর্ট, গ্রেফতার ২

By Saiful IslamMarch 6, 20262 Mins Read

সাইফুল ইসলাম : মানিকগঞ্জে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভুয়া মোবাইল কোর্ট পরিচালনার অভিযোগে দুই প্রতারককে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ।

Manikganj

Advertisement

বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে সদর উপজেলার আটিগ্রাম ইউনিয়নের সোনাতলা গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন—ঢাকার ধামরাই উপজেলার বালিথা গ্রামের মো. রতন মিয়ার ছেলে মো. মানোয়ার হোসেন এবং বাথুলী গ্রামের শামছুল হকের ছেলে মো. আরশেদ আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানোয়ার, আরশেদ ও জিয়াউল নামের তিন ব্যক্তি নিজেদের ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের লোক পরিচয় দিয়ে অবৈধভাবে মাটি কাটা ও ভেকু পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার কথা বলে বৃহস্পতিবার গভীর রাতে সোনাতলা গ্রামে আসে। এ সময় তারা এসিল্যান্ডের সরকারি গাড়ি ব্যবহার করে এবং নিজেদের ম্যাজিস্ট্রেট হিসেবে পরিচয় দেয়।

প্রতারক চক্রের সদস্য জিয়াউল স্থানীয় ভেকু ব্যবসায়ী চান মিয়াকে ফোন করে জানায়, ধামরাইয়ের এসিল্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করছেন। অবৈধ ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগে একটি ভেকু জব্দ করা হয়েছে এবং দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে বলে জানানো হয়। পরে চান মিয়া জরিমানার এক লাখ টাকা তাদের কাছে পরিশোধ করেন এবং বাকি এক লাখ টাকা সকালে দেওয়ার কথা বলেন।
এরপর প্রতারকরা স্থানীয় আরেক ভেকু ব্যবসায়ী সাদ্দাম হোসেনকে ফোন করে একইভাবে মোবাইল কোর্ট পরিচালনার কথা জানায়। এ সময় চান মিয়া জরিমানার টাকার রশিদ চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হয়। এতে সন্দেহ হলে স্থানীয় লোকজনকে ডেকে তাদের পরিচয় যাচাইয়ের চেষ্টা করা হয়। পরে তাদের আটক করে মানিকগঞ্জ সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়।

একপর্যায়ে পরিস্থিতি বেগতিক বুঝে জিয়াউল কৌশলে সেখান থেকে পালিয়ে যায়। তবে স্থানীয়রা মানোয়ার ও আরশেদ আলীকে আটকে রাখে। পরে সদর থানার একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেফতার করে এবং জরিমানার নামে হাতিয়ে নেওয়া এক লাখ টাকা উদ্ধার করে।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মানোয়ার ও আরশেদ আলী জানান, জিয়াউল নামের এক ব্যক্তির নির্দেশে তারা ধামরাইয়ের এসিল্যান্ডের গাড়ি ব্যবহার করে এই টাকা নিতে এসেছিলেন। তাদের দাবি, জিয়াউল উপজেলা প্রশাসনের একজন গাড়িচালক।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম বলেন, “ম্যাজিস্ট্রেট পরিচয়ে ভুয়া মোবাইল কোর্ট পরিচালনার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।”

এদিকে বিষয়টি জানতে ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রিদওয়ান আহমেদ রাফির মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
Related Posts
শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

June 27, 2026
তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

June 27, 2026
ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

June 27, 2026

Latest News

শিশু সন্তান

রেস্টুরেন্টে ভুলে শিশু সন্তান ফেলে যায় পাকিস্তানি পরিবার, পরে ফেরত

তরুণ-তরুণী চাকরি

প্রথম চাকরি মেলায় দুই শতাধিক তরুণ-তরুণী চাকরি পেলেন

ডাকাত

পুলিশের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য গ্রেফতার

মিছিল

ফেনীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৬

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa