Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইরানের বিরুদ্ধে বিস্ময়কর অভিযোগ করলেন আইএইএ’র মহাপরিচালক
আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে বিস্ময়কর অভিযোগ করলেন আইএইএ’র মহাপরিচালক

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 13, 2021Updated:নভেম্বর 13, 20212 Mins Read
ইরানের বিরুদ্ধে বিস্ময়কর অভিযোগ করলেন আইএইএ’র মহাপরিচালক
রাফায়েল গ্রোসি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের পরমাণু তদারকি বিষয়ক সংস্থা- আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রোসি ইরানের বিরুদ্ধে আরেক ভিত্তিহীন অভিযোগ উত্থাপন করেছেন। তিনি দাবি করেছেন, ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য দেশটির নতুন সরকারের সঙ্গে যোগাযোগ করতে তার সংস্থা ব্যর্থ হয়েছে। তিনি এ বিষয়টিকে ‘বিস্ময়কর’ বলে বর্ণনা করেছেন। খবর পার্সটুডে’র।

ইরানের নতুন প্রেসিডেন্ট ইব্রাহিম রায়িসি আগস্ট মাসে দায়িত্ব গ্রহণ করার পর সেপ্টেম্বর মাসে গ্রোসি তেহরান সফর করেন এবং ওই সফরে তিনি ইরানের কোনো কোনো পরমাণু স্থাপনায় নজরদারি করার অনুমতি লাভ করেন। সেইসঙ্গে তিনি তেহরানে ঘোষণা করেন, প্রেসিডেন্ট রায়িসি সরকারের সঙ্গে তার সংস্থার সংলাপ অব্যাহত থাকবে। অথচ এখন রাফায়েল গ্রোসি বলছেন, রায়িসি সরকারের সঙ্গে যোগাযোগ করতে তার সংস্থা ব্যর্থ হয়েছে।

এদিকে গ্রোসি এমন সময় এ দাবি করলেন যখন পাঁচ জাতিগোষ্ঠী ও ইরান আগামী ২৯ নভেম্বর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নেয়ার ব্যাপারে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আলোচনা শুরু করতে যাচ্ছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি-কানি এ বিষয়ে আলোচনা করতে গত কয়েক দিন ধরে প্যারিস, বার্লিন ও লন্ডন সফর করেন।এছাড়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান গত সপ্তাহে চীন, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

২০১৫ সালে আমেরিকাসহ ছয় বিশ্ব শক্তির সঙ্গে ইরান পরমাণু সমঝোতা সই করে। কিন্তু ২০১৮ সালে আমেরিকা এই সমঝোতা থেকে বেআইনিভাবে বেরিয়ে যায় এবং ইরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ফলে পরমাণু সমঝোতা নিয়ে মারাত্মক অচলাবস্থা দেখা দেয় যার অবসানের জন্য ২৯ নভেম্বর থেকে ভিয়েনায় আলোচনা শুরু হতে যাচ্ছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026
a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

জুন 21, 2026

Latest News

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa