Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ‘ইরানের সশস্ত্র বাহিনী সর্বাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি অর্জন করেছে’
আন্তর্জাতিক

‘ইরানের সশস্ত্র বাহিনী সর্বাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি অর্জন করেছে’

By জুমবাংলা নিউজ ডেস্কঅক্টোবর 15, 2021Updated:অক্টোবর 15, 20212 Mins Read
‘ইরানের সশস্ত্র বাহিনী সর্বাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি অর্জন করেছে’
জেনারেল হোসেইন সালামি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামী বিপ্লবি গার্ড বাহিনী বা আইআরজিসি’র প্রধান মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী সর্বাধুনিক প্রতিরক্ষা প্রযুক্তি অর্জন করেছে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির এই সফলতা অর্জনের জন্য তিনি সামরিক বিশেষজ্ঞদের ধন্যবাদ জানান। খবর পার্সটুডে’র।

জেনারেল সালামি বলেন, ইরান এখন বিশ্বের শীর্ষ প্রতিরক্ষা প্রযুক্তির অধিকারী একটি দেশ।

ইরানের মধ্যাঞ্চলীয় মরুভূমি এলাকায় গার্ডিয়ান্স অব বেলায়াত স্কাই-১৪০০ নামে ইরানের সশস্ত্র বাহিনী যে মহড়া চালাচ্ছে তার দ্বিতীয় দিনে জেনারেল সালামি এসব কথা বললেন।

তিনি বলেন, “অপ্রত্যাশিত যেকোন ঘটনা মোকাবেলায় ক্ষেত্রে এই মহড়ায় ব্যবহৃত অত্যাধুনিক ও উন্নত প্রযুক্তির অস্ত্রপাতি এবং সামরিক সরঞ্জাম আকাশ প্রতিরক্ষার ক্ষেত্রে বিরাট বড় ভূমিকা রাখবে বলে আমরা উপলব্ধি করেছি।”

জেনারেল সালামি বলেন, আল্লাহর রহমতে এ মহড়া চলাকালে কল্পিত শত্রুর প্রতিটি লক্ষ্যবস্তুতে আমরা সুনির্দিষ্টভাবে প্রথম প্রচেষ্টাতেই আঘাত করতে সক্ষম হয়েছি। এর কারণ হচ্ছে- আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশন এবং সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ফোর্স সর্বাধুনিক ও উন্নত প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করেছে।

মহড়ার দ্বিতীয় দিনে গতকাল শত্রুর ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে। ইরানের খাতামুল আম্বিয়া বিমান প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাদের রাহিমজাদে বলেছেন, গতকাল জওশান ও খাতাম নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হয়ে ছ। দুটি ব্যবস্থাই নিখুঁতভাবে শত্রুর লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম হয়।

তিনি বলেন, এই প্রথম এই দুই প্রতিরক্ষা ব্যবস্থার পরীক্ষা চালানো হলো। জওশান নামের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি ইরানের ‘ফিফটিন খোরদাদ’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার উন্নত সংস্করণ বলে তিনি জানান। ইরানের এ কমান্ডার বলেন, নানা হুমকি পর্যালোচনার ভিত্তিতে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীকে প্রস্তুত করা হয়েছে। এমন কোনো হুমকি নেই যা বিবেচনায় নেয়া হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa