আন্তর্জাতিক ডেস্ক : জিব্রাল্টারের আদালত ইরানের তেলবাহী ট্যাংকারটিকে ছেড়ে দেওয়ার রায় দেয়। এর একদিন পর ট্যাংকারটিকে আটকের নির্দেশ দিয়েছে আমেরিকার আদালত। ট্যাংকারটি মুক্ত হয়ে যখন ইরানে ফেরার প্রস্তুতি নিচ্ছিল তখন মার্কিন আদালতের এ নির্দেশ জারি হলো।

Advertisement
বিবিসির প্রতিবেদনে বলা হয়, অবৈধভাবে সিরিয়ায় তেল সরবরাহ করার অভিযোগে ৪ জুলাই ট্যাংকারটিকে আটক করে ব্রিটেন। ট্যাংকারটির নাম ‘গ্রেস-ওয়ান’। এটি ইরানের সুপার তেল ট্যাংকার। আটকের সময় ২১ লাখ ব্যারেল তেল বহন করছিল এটি।

জিব্রাল্টারের সুপ্রিম কোর্ট বৃহস্পতিবার তেল ট্যাংকারটিকে মুক্ত করে দেয়ার নির্দেশ দেয়। আমেরিকার পক্ষ থেকে ট্যাংকারটির আটকাদেশ বৃদ্ধি করার আবেদন জানানো সত্ত্বেও জিব্রাল্টারের আদালত ওই রায় দেয়।

তেহরান বলছে, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ট্যাংকারটি আটক করা হয়েছে। আটকের ঘটনাকে ‘ব্রিটিশ জলদস্যুতা’ বলে অভিহিত করেছে দেশটি।

উল্লেখ্য, ‘গ্রেস-ওয়ান’ আটকের পর ১৯ জুলাই হরমুজ প্রণালীতে ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার ‘স্টেনা ইম্পিরো’ আটক করে ইরান।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google