
ইরানের বিরুদ্ধে চলমান সামরিক অভিযানে সাতটি দেশে মোতায়েন থাকা প্রায় ২০০ মার্কিন সেনা সদস্য আহত বা জখম হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড। প্রতিবেদন সিএনএনের।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র টিমোথি হকিন্স জানান, আহতদের অধিকাংশেরই চোট সামান্য এবং ইতোমধ্যে ১৮০ জনের বেশি সেনা সদস্য আবার দায়িত্বে ফিরে গেছেন।
এই নতুন তথ্য অনুযায়ী, আহত সেনার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০০-তে। এর আগে গত ১০ মার্চ পেন্টাগন জানিয়েছিল, তখন পর্যন্ত ১৪০ জন মার্কিন সেনা আহত হয়েছেন, যার মধ্যে আটজনের অবস্থা গুরুতর ছিল।
একজন মার্কিন কর্মকর্তা এর আগে সিএনএনকে জানান, গুরুতর আহতদের মধ্যে এমন কিছু ঘটনা রয়েছে যেখানে মৃত্যুর আশঙ্কা ছিল বা পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন ছিল। এখন পর্যন্ত এই অভিযানে ১৩ জন মার্কিন সেনা সদস্য নিহত হয়েছেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এ ধরনের সামরিক অভিযানে সময়ের সঙ্গে সঙ্গে আহতের সংখ্যা বাড়া বা পরিবর্তন হওয়া অস্বাভাবিক নয়। কারণ কোনো ঘটনার পর আঘাতের তীব্রতার ওপর নির্ভর করে অনেক সময় সেনা সদস্যরা সঙ্গে সঙ্গে চিকিৎসা নেন না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


