Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ইলিশ মাছ লুটপাট করতে গিয়ে দুই এএসআই নিখোঁজের অভিযোগ
বিভাগীয় সংবাদ

ইলিশ মাছ লুটপাট করতে গিয়ে দুই এএসআই নিখোঁজের অভিযোগ

By Saumya SarakarOctober 29, 20243 Mins Read

ইলিশ মাছ লুটপাট করতে গিয়ে দুই এএসআই নিখোঁজের অভিযোগ

Advertisement
জুমবাংলা ডেস্ক : কুষ্টিয়ার কুমারখালী শিলাইদহের পদ্মা নদীতে দুই এএসআই নিখোঁজ হয়েছেন। তবে তাদের নিখোঁজের কারণ নিয়ে ‘ধুম্রজাল’ সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইলিশ মাছ লুটপাট করতে গিয়ে জেলেদের সঙ্গে সংঘর্ষের সময় দুই এএসআই নিখোঁজ হয়েছেন। অন্যদিকে পুলিশের দাবি, গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে তারা নিখোঁজ হয়েছেন।

সোমবার ভোর রাতে উপজেলার শিলাইদহ ইউনিয়নের স্রীখোল এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আহত হয়েছেন চারজন। তাদের মধ্যে দুইজন ইউপি সদস্য ছিলেন বলে জানা গেছে।

নিখোঁজ হওয়া দুই এএসআই হলেন সদরুল হাসান (৪০) ও মুকুল হোসেন (৪০)। তারা কুমারখালী থানায় কর্মরত।

আহতরা হলেন- কুমারখালী থানার এসআই মো. নজরুল ইসলাম, কয়া ইউনিয়ন পরিষদের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য মো. ছলিম ও ৬ নম্বর ওয়ার্ডের সদস্য আনোয়ার হোসেন টিটন। তাদের মধ্যে ওই এসআই নজরুল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন দেখিয়ে বাসায় রয়েছেন বলে জানিয়েছেন চিকিৎসক। আর দুই ইউপি সদস্য রয়েছেন আত্মগোপনে।

স্থানীয় জেলেরা জানান, নিষেধাজ্ঞা অমান্য করে কিছু জেলে নদীতে মাছ ধরছিল। গভীর রাতে দুই ইউপি মেম্বার ও ৬ পুলিশ পদ্মা নদীর বেড় কালোয়া এলাকায় নেমে অভিযানের কথা বলে কয়েকজন জেলের কাছ থেকে ইলিশ মাছ লুটপাট করে নদীর কিনারে যায়। পরে শিলাইদহের শ্রীখোল এলাকায় দুর্বৃত্তরা পুলিশ ও ইউপি মেম্বারদের ওপর হামলা চালায়। খবর পেয়ে স্থানীয়রা এসে এসআই নজরুলসহ ৪ পুলিশ ও দুই মেম্বারকে উদ্ধার করে। তবে দুই এএসআইকে খুঁজে পাওয়া যায়নি।

সোমবার সকালে সরেজমিনে বেড় কালোয়া মোড়ে গিয়ে জেলেদের সঙ্গে কথা হয়। এসময় এজাহার শেখ বলেন, রাতে পদ্মায় ইলিশ ধরছিলাম। সে সময় ছলিম ও টিটন মেম্বারসহ ৬ জন পুলিশ এসে আমার কাছে থাকা মাছ নিয়ে চলে যায়। যাওয়ার সময় আবার মাছ ধরার অনুমতি দিয়ে যায় তারা।

তবে রাতে খবর পেয়ে আহত পুলিশদের উদ্ধার করেন বেড় কালোয়া এলাকার জেলেদের নেতা ইয়ারুল ইসলাম। তিনি বলেন, রাত তিনটার দিকে জেলেরা প্রথমে তাকে ফোন দিয়ে জানায় নদীতে ঝামেলা হচ্ছে। ছলিম ও টিটন মেম্বার এবং পুলিশ এসে জেলেদের কাছ থেকে তেল ও মাছ লুটপাট করে নিয়ে গেছে। সে খবর শুনেও তিনি ঘুমিয়ে পড়েছিলেন। পরে ভোর ৫ টার দিকে এএসআই সবদুল আমাকে ফোনে বলেন, ভাই আমরা বিপদে আছি সাহায্য করেন। তখন একটি নৌকায় চারজন গিয়ে এসআই নজরুলসহ ৩ পুলিশ এবং দুই মেম্বারকে উদ্ধার করি। এসময় এসআই নজরুলের মাথা ফাঁটা ছিল।

ইয়ারুল ইসলাম বলেন, পুলিশ সবাই সাদাপোশাকে ছিলেন। তারা জেলেদের কাছ থেকে মাছ, তেল ও টাকা লুট করে ফিরছিল। এসময় কিছু জেলে ডাকাত ভেবে হামলা চালিয়েছে। ফলে তারা আহত হন।

এ বিষয়ে জানতে ইউপি সদস্য আনোয়ার হোসেন টিটনকে ফোন দেওয়া হলে তিনি রিসিভ করেননি।

তবে লুটপাটের অভিযোগ অস্বীকার করে কুমারখালী থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তারি পরোয়ানা তামিল করতে গিয়ে দুই নৌকার সংঘর্ষে দুই এএসআই নিখোঁজ হয়েছে। বাকি ৪ পুলিশ সাঁতরে তীরে এসেছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

জেলেদের অভিযোগের বিষয়ে কুষ্টিয়া পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, এগুলো তদন্তের বিষয়। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। নিখোঁজ পুলিশ সদস্যদের উদ্ধারে ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান চালাচ্ছে।

পথচারীকে ঘুষি মারার অভিযোগে ব্রিটিশ এমপিকে দল থেকে বহিষ্কার

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

June 25, 2026
কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

June 25, 2026
পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

June 25, 2026

Latest News

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

কুকুর

সেতু থেকে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় যুবক আটক

পরীক্ষার্থী

বাড়ির গ্রিলে হাত দিতেই নিভে গেল স্বপ্ন, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারাল এসএসসি পরীক্ষার্থী

কলেজছাত্র

বরিশালে প্রেমিকার সঙ্গে ভিডিও কলে কথা বলার সময় কলেজছাত্রের আত্মহত্যা

শিক্ষার্থী

ফটিকছড়িতে পুকুরে ডুবে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু

rajbari-onion

রাজবাড়ীতে পেঁয়াজের দাম না পেয়ে নদীতে ফেলে দিলেন কৃষক

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa