Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইসরায়েলকে ‘ক্যান্সারাস টিউমার’ বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি
আন্তর্জাতিক স্লাইডার

ইসরায়েলকে ‘ক্যান্সারাস টিউমার’ বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি

By Hasan MajorMay 27, 20203 Mins Read

ইসরায়েলকে ‘ক্যান্সারাস টিউমার’ বললেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ খামেনি

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক: নানা সংকটে দেশ যখন বিপর্যস্ত তখন জনগণকে বিভ্রান্ত করতে পরীক্ষিত অস্ত্রই ব্যবহার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনি৷ খবর ডয়চে ভেলের।

খামেনির সেই পরীক্ষিত অস্ত্র হলো পুরাতন শত্রু ইসরায়েলের বিষোদগার করা ৷ শুক্রবার ‘কুদুস ডে’ তে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানাতে এবং ইসরায়েলের বিষোদগার করতে গিয়ে তিনি এমনকি ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর টার্ম ব্যবহার করতেও পিছপা হননি৷

১৯৭৯ সালে ইরানে ‘ইসলামিক রেভ্যুলেশন-র পরপরই প্রথম ইরানে ‘কুদস ডে’ পালন শুরু হয়৷ ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাতে  ইরান রমজান মাসের শেষ শুক্রবার এ দিবস পালন করে৷

এ উপলক্ষ্যে গত ২২ মে টেলিভিশনে ৩০ মিনিটের ভাষণ দেন খামেনি৷  ওই ভাষণে  তিনি প্রথমবারের মত কৌশলে  ফিলিস্তিনকে অস্ত্রের যোগান দেওয়ার বিষয়টিও স্বীকার করেন৷

ভাষণে খামেনি  ইসরায়েলকে ‘ক্যান্সারাস টিউমার’ বলেন, যেটিকে ‘নিশ্চিতভাবেই উপড়ে ফেলে ধ্বংস করা হবে’৷

ভাষণে তিনি ইসরায়েলের বিরুদ্ধে ‘দ্য ফাইনাল সল্যুশন’ কথাটিও ব্যবহার করেন৷ ইউরোপজুড়ে ইহুদি নিধনের সময় নাৎসি বাহিনী এ বাক্যটি ব্যবহার করতো৷

জার্মানিতে নাৎসি শাসনামলে ‘চূড়ান্ত সমাধান’ নামে নাৎসি বাহিনী ইউরোপ জুড়ে ৬০ লাখ ইহুদিকে হত্যা করেছিল৷

আলি খামেনির জন্য সময়টা এখন মোটেও সহজ না৷ অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশটির অবস্থায় ভীষণ নাজুক৷ অথচ গত ৩০ বছর ধরে খামেনি দেশটির সুপ্রিম লিডার বা সর্বোচ্চ ধর্মীয় নেতার আসনে৷

বর্তমানে আন্তর্জাতিক বিশ্ব থেকে ইরান প্রায় বিচ্ছিন্ন৷ অন্যদিকে, দেশের অভ্যন্তরে বিক্ষোভ দানা বাঁধছে৷ জনগণ নানা অভিযোগ নিয়ে আওয়াজ তুলছে৷ দেশের এ অবস্থায় চাপাবাজি করে জনগণকে বিভ্রান্ত করতে খামেনির হাতে ইসরায়েল ছাড়া বিকল্প তেমন কিছু নেইও৷

এছাড়া, তিনি এবং তার সরকার সাম্প্রতিক সময়ে অন্য দেশের বিরুদ্ধে আক্রমণাত্মক যেসব সিদ্ধান্ত নিয়েছেন সেগুলো দেশে বা দেশের বাইরে তেমন গ্রহণযোগ্যতা পায়নি৷

ফলে এই সময়ে খামেনি তার দীর্ঘদিনের কৌশলই অবলম্বন করেছেন৷ আর সেটা হলো নিজেকে জাহির করতে পুরাতন শত্রুর কথা বলা এবং জনগণের নজর সেদিকে ঘুরিয়ে দেওয়া৷  আর এই কৌশলে ইসরায়েল সবচেয়ে সুবিধাজনক শত্রু৷

‘গণতন্ত্রে ভয়’

গত ২১ মে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ এক টুইটে লেখেন, ‘‘কেন যুক্তরাষ্ট্র এবং পশ্চিমারা গণতন্ত্রকে এত ভয় পাচ্ছে?’

জারিফ গণতন্ত্র নিয়ে কথা বলছেন৷ অথচ তিনি যে রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন সেটি রিপোর্টাস উইদাউট বর্ডাস-র  ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইনডেক্সে ১৮০টি দেশের মধ্যে ১৭৩ নম্বরে অবস্থান করছে৷

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সর্বশেষ বার্ষিক প্রতিবেদনে ইরানের গণতন্ত্র চর্চা নিয়ে খুব বেশি নম্বর দেওয়া হয়নি৷

২০১৯ সালের ওই প্রতিবেদনে বলা হয়, ‘‘ইরানের নিরাপত্তা বাহিনী বেআইনিভাবে শক্তি প্রয়োগ করে বিক্ষোভ দমন করেছে, শত শত মানুষকে হত্যা করা হয়েছে এবং হাজার হাজার বিক্ষোভকারীকে যথেচ্ছা ধরে নিয়ে জিজ্ঞাসাবাদের নামে আটকে রাখা হয়েছে৷’’

অর্থনৈতিক দুর্দশা এবং ব্যাপক দুর্নীতি

ইরানের অর্থনৈতিক অবস্থাও অত্যন্ত নাজুক হয়ে পড়েছে৷ দেশটিতে এ বছর মুদ্রাস্ফ্রীতি ৩১ শতাংশে গিয়ে পৌঁছেছে৷ সরকারি হিসাবে বেকারত্বের হার ১৭ শতাংশ৷  দেশের সর্বস্তরে দুর্নীতি ছড়িয়ে পড়েছে৷ দুর্নীতির বিরুদ্ধে লড়াইও এখন সংশয়াপন্ন৷ তাই ইরান সরকারের হাতে জাহির করার মত তেমন কিছুই এখন আর নেই৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

July 17, 2026
ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

July 17, 2026
Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

July 17, 2026

Latest News

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

Visa

বাংলাদেশিসহ বিদেশি সব শিক্ষার্থীর জন্য ভিসায় বড় পরিবর্তন যুক্তরাষ্ট্রের

Malyasia

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশি আটক

জেডি ভ্যান্স

সিআইএ-মোসাদের সঙ্গে এপস্টাইনের যোগাযোগ ছিল: জেডি ভ্যান্স

স্পন্সর ভিসা

কানাডায় বিদেশি অভিবাসীদের বাবা-মাকে স্থায়ী স্পন্সর ভিসা স্থগিত

IGP

পিউ রিসার্চ সেন্টারের গবেষণা: এখন যুক্তরাষ্ট্রের চেয়ে চীনকে পছন্দ করে বেশি মানুষ

ইরান

পুরো মধ্যপ্রাচ্য গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

নারীর বার্তায়

অপরিচিত এক নারীর বার্তায় খোয়ালেন ২৭ কোটি টাকা

USA

চীনে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন ভূকম্পনবিদ গ্রেপ্তার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa