
একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সিরিয়ার সরকারি বার্তা সংস্থা সানা গতকাল মঙ্গলবার এ কথা জানিয়েছে।
বার্তা সংস্থা সানা জানিয়েছে, ইসরায়েলের পক্ষ থেকে টি-ফোর বিমানঘাঁটিতে চালানো আগ্রাসনের বিরুদ্ধে সিরিয়ার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লড়াই করে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে।
সিরিয়ার সামরিক সূত্র জানিয়েছে, গতকাল আল-তান্ফ এলাকা দিয়ে ঢুকে ইসরায়েলি বিমান টি-ফোর বিমানঘাঁটিতে আগ্রাসন চালায়।
সিরীয় সামরিক বাহিনী জানায়, তারা সফলতার সাথে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে সক্ষম হয়। তবে এই আগ্রাসনে কিছু সামরিক সরঞ্জামের ক্ষয়ক্ষতি হয়েছে।
প্রসঙ্গত, গত কয়েক বছরে সিরিয়ার ওপরে শত শত বার আগ্রাসন চালিয়েছে ইসরায়েল। সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চলছে এবং তারা পতনের মুখে রয়েছে। এ অবস্থায় সন্ত্রাসী গোষ্ঠীগুলোর পতন ঠেকাতে ইসরায়েল দৃশ্যত সিরিয়ার ওপর হামলা চালাচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



