Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইসরায়েল-মরক্কো সরাসরি বিমান চলাচল শুরু
আন্তর্জাতিক

ইসরায়েল-মরক্কো সরাসরি বিমান চলাচল শুরু

By Saiful IslamJuly 26, 20212 Mins Read

ইসরায়েল-মরক্কো সরাসরি বিমান চলাচল শুরু

Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : গত বছর থেকে ইসরায়েল-মরক্কো কূটনৈতিক সম্পর্ক উন্নত হচ্ছে৷ তারই ধারাবাহিকতায় রোববার থেকে দুই দেশের মধ্যে শুরু হলো বিমান চলাচল৷

মরক্কোর রাজধানী মারাকেশ ও ইসরায়েলের রাজধানী তেল আবিবের মধ্যে সরাসরি বিমান চালু করলো দুটি ইসরায়েলি বিমান সংস্থা৷ গত বছর থেকে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের যে ধারার সূত্রপাত হয়, এই পদক্ষেপ তারই সম্প্রসারণ৷

গত বছর ডিসেম্বর মাসে সরাসরি বিমান চলাচল শুরু করার ক্ষেত্রে একটি চুক্তি স্বাক্ষর করে ইসরায়েল ও মরক্কো৷ এই আলোচনায় মধ্যস্থতা করে মার্কিন যুক্তরাষ্ট্র৷

বিমান চলাচলের বিষয়ে ইসরায়েলি পর্যটন মন্ত্রী ইওয়েল রাসভোজভ বলেন, ‘‘এই রুটে বিমান চলাচল দুই দেশের মধ্যে পর্যটন, বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক উন্নয়নে সাহায্য করবে৷’’

ইসরায়েলের কূটনীতিক গালিত পেলেগ এ বিষয়ে একটি টুইট করেন৷ এক সময়ে মরক্কো কাজ করা গালিত মনে করেন, এই পদক্ষেপ শান্তির বার্তা আনবে দুই দেশের জন্য৷

20 years ago I was deputy Ambassador to #Morocco, we were asked to leave. It was a sad moment. Today I'm so thrilled to see my colleagues coming back to Rabat on #ElAl direct flight, to renew a strong peace accord between our countries.
سلام عليكم שלום עליכם
🇮🇱🇲🇦 #IsraelMorocco pic.twitter.com/T1gxlILFlT

— Galit Peleg (@GalitPeleg) December 23, 2020

রোববার স্থানীয় সময় সকাল ৮টা ১৫ মিনিটে তেল আবিব থেকে মারাকেশের উদ্দেশ্যে যাত্রা করে ইসরাএয়ার সংস্থার একটি বিমান৷ বিমানকর্মীদের পরনে ছিল মরোক্কান পোশাক ও বিমানে যাত্রীদের জন্য মরোক্কান খাবারের ব্যবস্থাও ছিল৷

আরেকটি বিমান সংস্থা এল আলের একটি বিমান একই দিনে সকাল ১১টা বেজে ৩৫ মিনিটে মরক্কোর উদ্দেশ্যে উড়ে যায়৷ প্রতি সপ্তাহে, এল আলের পাঁচটি ও ইসরাএয়ারের দুটি বিমান উড়বে এই পথে৷

এছাড়া আরকিয়া ও রয়াল এয়ার মারোক বিমান সংস্থাও জানিয়েছে যে, আগামী মাস থেকে এই পথে বিমান যোগাযোগ চালু করবে তারা৷

উন্নতসম্পর্ক, উন্নতপর্যটন
মরক্কোতে এক সময় উত্তর আফ্রিকার সবচেয়ে বেশি ইহুদি বাস করতেন৷ কিন্তু ১৯৪৮ থেকে ১৯৬৪ সালের মধ্যে সেখান থেকে প্রায় আড়াই লাখ ইহুদি চলে যান ইসরায়েলে৷ বর্তমানে, মরক্কোতে আনুমানিক তিন হাজার ইহুদির বাস, যদিও ইসরায়েলের বহু ইহুদি বাসিন্দারা নিজেদের মরোক্কান ইহুদি পরিচয় দিয়ে থাকেন৷

মরক্কো কর্তৃপক্ষের মতে, ২০০০ সালে রাবাতের ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণের পর থেকেই ইসরায়েলের সাথে সম্পর্কে জটিলতা বাড়ে, যা গত বছর থেকে নতুন করে উন্নতির দিকে৷

এ বছর মার্চ মাসে মরক্কোর পর্যটন মন্ত্রী নাদিয়া ফেত্তাহ আলাওউই জানান যে, উন্নত সম্পর্কের জেরে মোট দুই লাখ ইসরায়েলি পর্যটক মরক্কোতে আসবেন বলে তার ধারণা৷ করোনা অতিমারির ফলে মরক্কোর থমকে যাওয়া পর্যটনে বদল আনতে পারে এই নতুন বিমান চলাচল, আশা করছেন অনেকে৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

July 5, 2026
ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

July 5, 2026
খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

July 4, 2026

Latest News

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

আয়াতুল্লাহ আলী খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় জনতার ঢল

স্বাধীনতা দিবস

গলে যাচ্ছে জুতার তলা, বাতিল স্বাধীনতা দিবসের বহু অনুষ্ঠান

মানব প্লাসেন্টা পাচারকারী

পাকিস্তানে মানব প্লাসেন্টা পাচারকারী আন্তর্জাতিক চক্রের সন্ধান

khamenei

খামেনির জানাজায় বিশ্বনেতারা, নেই গালফ দেশগুলোর কোনো প্রতিনিধি!

আইআরজিসি প্রধান

খামেনির বিদায় প্রস্তুতির মাঝে দীর্ঘ আত্মগোপন থেকে প্রকাশ্যে আসলেন আইআরজিসি প্রধান

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa