Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জোর করে বন্ধ করা হচ্ছে চীনে
আন্তর্জাতিক

ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জোর করে বন্ধ করা হচ্ছে চীনে

By Shamim RezaNovember 11, 20204 Mins Read

ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠান জোর করে বন্ধ করা হচ্ছে চীনে

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : চীনে মসজিদে মসজিদে নিয়মিত কোরআন পাঠ করা হতো। ছোটদের সামনে তুলে ধরা হতো ইসলাম ধর্মের বিভিন্ন দিক, ধর্মীয় শিক্ষার দিক। পাশাপাশি নিজেদের কৃষ্টি ও সংস্কৃতির প্রসারে মসজিদগুলো হয়ে উঠেছিল কেন্দ্রস্থল। প্রায় প্রতিটি মসজিদই ছিল স্কুল। কিন্তু চীন সরকারের দমননীতির জন্য এখন ধর্মশিক্ষার স্কুলও কমে আসছে। চীনের মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতাবিষয়ক পত্রিকা ‘বিটার উইন্টার’-এ এমনই তথ্য তুলে ধরেছেন প্রতিবেদক লি ওয়েংশেং। প্রতিবেদনে সাফ বলা হয়েছে, চীনা কমিউনিস্ট পার্টি (সিসিপি) মুসলিমদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নিচ্ছে। তাই মসজিদের স্কুলগুলোর সংখ্যাও কমে আসছে দিন দিন।

কমিউনিস্ট শাসনে চীনে নিজেদের ধর্মবিশ্বাস, শিক্ষা বা সংস্কৃতি টিকিয়ে রাখা অসম্ভব হয়ে উঠেছে। বিন্দুমাত্র ব্যক্তিস্বাধীনতায় বিশ্বাস নেই সিসিপির। তাই ধর্মশিক্ষার প্রতিষ্ঠানগুলোই বন্ধ করে দিচ্ছে। ইসলাম ধর্মের প্রতি আস্থা রাখাটাই চীনা সরকারের কাছে পাপ হিসেবে ধরা হচ্ছে। মুসলিমরা ভুলতে বাধ্য হচ্ছেন নিজেদের ভাষা, শিক্ষা বা সংস্কৃতি। দেশটির উত্তর-পশ্চিমের চিংহাই এবং গানসু এবং নিংজিয়া হুই স্বশাসিত এলাকা থেকে মুসলিম ধর্মচর্চা নির্মূল করাই এখন সিসিপির প্রধান লক্ষ্য। কারণ, হুই মুসলিমরা এখানে সংখ্যাগুরু। তাঁদের ধর্মবিশ্বাসে আঘাত হেনে চীন চায় হুইদেরকেও গায়ের জোরে কমিউনিজমের আদর্শে দিক্ষিত করতে।

চিংহাই প্রদেশের বছর ষাটের এক বৃদ্ধ বিটার উইন্টার-কে নিজের অভিজ্ঞতার কথা শুনিয়েছেন। গত বছরের নভেম্বরে তিনি নিজেই দেখেছেন, মসজিদ থেকে বহু কিশোর লোটা-কম্বল নিয়ে বের হয়ে যাচ্ছে। হাইডঙের মিনহে হুই ও তু শহরে এমন ঘটনা ঘটছে। মসজিদে ইসলামিক স্কুলের ছাত্ররা পড়াশোনো ছেড়ে বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে। কারণ, তাদের স্কুল বন্ধ করে দিচ্ছে চীন সরকার। মাঝপথে পড়া ছেড়ে তারা ফিরে যাচ্ছে বাড়িতে। শিক্ষার্থীদের কোনো কিছু বলারও সুযোগ নেই। হঠাৎ করে প্রশাসনিক কর্মকর্তারা এসে মসজিদের স্কুলে শিক্ষার্থীদের বাক্স-পেটরা নিয়ে চলে যেতে বলছেন। স্কুলে ঝোলানো হচ্ছে তালা। তিনি বলেন, শিক্ষার্থীরা কেউ স্কুল ছাড়তে চায়নি। কিন্তু কমিউনিস্টরা কোরআন পড়তে দেবে না। তারা চায় না আমাদের ছেলে-মেয়েরা ধর্মশিক্ষা পাক। আমাদের ভবিষ্যৎ অন্ধকার।

তিনি জানান, প্রতিটি স্কুলে বছরে অন্তত জনা ষাটেক ছাত্র হতো। কিন্তু এখন সব বন্ধ। গোপনেও কোরআনের শিক্ষা দেওয়া যাচ্ছে না ছেলে-মেয়েদের। কারণ মসজিদে মসজিদে গোপন ক্যামেরা লাগিয়ে রেখেছে প্রশাসন। চলছে কড়া নজরদারি।

লানজুয়ের হংকগু জেলার হাইশিওয়ান মসজিদেও নাটকীয়ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল। গত এপ্রিলে জাতীয় নিরাপত্তা বিভাগ, গণনিরাপত্তা ব্যুরো বা ধর্মবিষয়ক ব্যুরোর কর্মকর্তা বলে নিজেদের পরিচয় দিয়ে বিভিন্ন সময়ে চীনা কর্মকর্তারা হানা দেন মসজিদে। ‘গণ অপরাধ দমন’ বা ‘অশান্তি সৃষ্টিকারীদের উচ্ছেদ’ অভিযানের নামে ইসলামিক শিক্ষা বন্ধ করে দেন তারা। এখানে ইসলামিক শিক্ষার তিনটি ক্লাস হতো। প্রতিটি ক্লাসে অন্তত জনা পঁচিশেক শিক্ষার্থী ছিল। সব বয়সী ছেলে-মেয়েদের ইসলামিক শিক্ষাদানের প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যায় চীন সরকারের কারণে। তারা এখন কী করবেন, তা জানতে চেয়ে মসজিদের ইমামকে প্রশ্ন করেছিলেন বিটার উইন্টার-এর প্রতিনিধি। পুলিশের ভয়ে ভীত ইমাম শুধু বলেন, ‘ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সরকার এখন দমন-পীড়নের মাত্রা বাড়িয়ে দিয়েছে। এর বেশি কিছু তিনি বলতে অস্বীকার করেন।

এমনকি মসজিদে সমবেত তরুণরাও কোনো মন্তব্য করতে ভয় পায়। সবারই চোখেমুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। পাশের একটি মসজিদে দুই যুবককে তাঁরা জিজ্ঞেস করেছিলেন, ইসলামিক শিক্ষা তাদের হচ্ছে কি না। প্রশ্ন শুনেই আঁতকে ওঠেন দুই যুবকই। তাঁরা বলেন, ‘না-না, আমরা এখানে এসেছি শুধুই মসজিদ পরিষ্কার করতে। ইসলামী শিক্ষার প্রতি আমাদের কোনো আগ্রহ নেই।’ তাঁদের চেহারায় ধরা পড়ে আতঙ্কের ছবি।

ইমাম জানিয়েছেন, নিংজিয়ার টঙ্গক্সিন এলাকায় গোপনে ইসলামী শিক্ষা দিতে গিয়ে এক ব্যক্তিকে ছয় বছরের জন্য জেলে পাঠানো হয়েছে। তাই গোপনেও ধর্মশিক্ষা দানের চেষ্টা তাঁরা করতে পারছেন না। ধরা পড়লেই নেমে আসছে কড়া শাস্তি। নজরদারি চলছে সর্বত্র। কোরআন পাঠ করলেই তার বিরুদ্ধে উঠছে দেশদ্রোহিতার অভিযোগ।

নিংজিয়া হুই স্বায়ত্তশাসিত অঞ্চলের পিংলু কাউন্টিতে রয়েছে অতি প্রাচীন নানচাংকু মসজিদ। শিজুইশন শহরে অবস্থিত তিনশ বছরের পুরনো ও ঐতিহ্যশালী মসজিদটিরও ইসলামিক শিক্ষাদান ২০১৮ সাল থেকে বন্ধ। চীন সরকারের ফতোয়ার জেরে স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছে মসজিদ কর্তৃপক্ষ। বিটার উইন্টার-কে ইমাম জানিয়েছেন, ‘মেয়েদের স্কুলের মতো বহু মসজিদের দরজা বন্ধ রাখতে হচ্ছে। স্কুল খোলা থাকলেও বেশিক্ষণ ক্লাস চালানো যায় না।’ তিনি জানান, ছেলে-মেয়েরা বাড়িতে বসেও পড়তে পারছে না। কারণ সেখানেও নজরদারি রয়েছে পুলিশের।

লিঙ্গউ শহরের উজিয়জয়াং ইসলামিক স্কুলও ২০১৮-্এর মার্চ থেকে বন্ধ। স্থানীয়রা জানিয়েছেন, সরকারি কর্মকর্তাদের নির্দেশেই বন্ধ করতে হয়েছে স্কুলটি। স্কুল বন্ধ না করলে হুমকি দেওয়া হয়েছিল বিস্ফোরণ ঘটিয়ে স্কুল বিল্ডিং মাটিতে লুটিয়ে দেওয়ার। সঙ্গে ছিল শিক্ষকদের ওপর অকথ্য অত্যাচারের হুমকিও। আসলে চীনের সর্বত্রই চলছে ইসলাম ধর্মশিক্ষার ওপর ভয়ংকর আক্রমণ।

ইসলাম শিক্ষাকেই সিসিপি মনে করছে সন্ত্রাসবাদের প্রথম পাঠ। মসজিদের স্কুলগুলোর সঙ্গে সন্ত্রাসবাদী শিবিরের তুলনা টানা হচ্ছে, চলছে দমন-পীড়ন। কোনো অবস্থায়ই কোরআন পাঠকে বরদাস্ত করতে চায় না চীন। কমিউনিস্ট শাসনে চীনে ইসলাম ধর্মের ভবিষ্যৎ আজ অন্ধকারে। মুসলিমরা হারাতে বসেছে তাদের নিজস্ব কৃষ্টি, সংস্কৃতি। পছন্দের পোশাক পরারও অধিকার নেই। বিসর্জন দিতে হচ্ছে নিজেদের ধর্মবিশ্বাস। অথচ চীন সরকারের এই অমানবিক আচরণ নিয়ে নীরব মুসলিম দুনিয়া। তাই অত্যাচারের মাত্রাও বেড়েই চলেছে চীনে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa