
জানা যায়, বৃহস্পতিবার রাত ১১টার দিকে ওই উপজেলার গুঠিয়া ইউনিয়নের রৈভদ্রাদী গ্রামের নান্না মুন্সির পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮ পিস ই’য়াবা এবং ই’য়াবা সেবনের বিভিন্ন উপকরণ জব্দ করা হয়।
পুলিশ জানায়, আটককৃতরা বৃহস্পতিবার গভীর রাতে রৈভদ্রাদী গ্রামের নান্না মুন্সির পরিত্যক্ত ঘরে ই’য়াবা সেবনসহ অসামাজিক কার্যকলাপ করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে পুলিশ ওই ঘরে অভিযান চালিয়ে স্থানীয়দের উপস্থিতিতে ওই ৪ জনকে আটক করে। তাদের কাছ থেকে ৮ পিস ই’য়াবা ও ই’য়াবা সেবনের নানা উপকরণ জব্দ করে। এ সময় আটক মুন্নী ই’য়াবা সেবনের জন্য সেখানে যাওয়ার কথা সবার সামনে স্বীকার করে।
উজিরপুর থানার ওসি শিশির কুমার পাল জানান, ই’য়াবা সহ ৪ জন আটকের ঘটনায় থানার এসআই মিজানুর রহমান বাদী হয়ে মা’দক আইনে একটি মামলা দায়ের করেছে। আটক ৪ জনকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের কথা বলেন ওসি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



