Advertisement
Advertisement
নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: আসন্ন ঈদ-উল-আজহায় গাজীপুর সিটি করপোরেশন (গাসিক)-এর সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ জাহাঙ্গীর আলম তার নিজ বাসভবনে সাংবাদিকদের এ কথা জানান।
মেয়র জাহাঙ্গীর বলেন, ‘‘সামনে কোরবানির ঈদ। পশুর হাট আছে। করোনা, ডেঙ্গু এবং বন্যা হচ্ছে বিভিন্ন এলাকায়। সেজন্যে আমরা ঈদে সিটি করপোরেশনের সব কর্মকর্তা-কর্মচারীর সাধারণ ছুটি বাতিল করে দিয়েছি।
‘মানবিক কারণে ও মানুষের কল্যাণের জন্য, বিশেষ করে এখানে গার্মেন্টের লক্ষ লক্ষ শ্রমিক আছে। তারা যেনো নিরাপদে ঈদ উদযাপন করতে পারে, সেজন্য সবকিছু চিন্তা করে সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করেছি।”
মেয়র আরও বলেন, ‘আমরা কোরবানির বর্জ্য ২৪ ঘণ্টা থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পরিষ্কারের চেষ্টা করব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



