Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক উইঘুর : ওআইসিকে সরব হওয়ার আহ্বান মার্কিন মুসলমানদের
আন্তর্জাতিক

উইঘুর : ওআইসিকে সরব হওয়ার আহ্বান মার্কিন মুসলমানদের

By জুমবাংলা নিউজ ডেস্কDecember 18, 20202 Mins Read

উইঘুর : ওআইসিকে সরব হওয়ার আহ্বান মার্কিন মুসলমানদের

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : জিনজিয়াংয়ে উইঘুরদের গণহারে বন্দি করে রাখা ও হত্যাকাণ্ডের প্রতিবাদে সরব হতে ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসির প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন মুসলমানেরা।

এ ইস্যুটিতে নীরবতা পালনের মধ্য দিয়ে চীনে সংখ্যালঘুদের গণহত্যায় সহযোগিতার অভিযোগ আনা হচ্ছে এই বৈশ্বিক সংস্থাটির বিরুদ্ধে। সাধারণত বিশ্বে মুসলমানরা নিপীড়নের শিকার হলে তার প্রতিবাদ জানাতে দেখা যায় ওআইসিকে। কিন্তু উইঘুর ইস্যুতে সংস্থাটিকে খুঁজে পাওয়া যাচ্ছে না।

৫৭ মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওআইসির সদরদফতর সৌদি আরবে, ফিলিস্তিনিদের নিপীড়নে দখলদার অবৈধ রাষ্ট্র ইসরাইলের সমালোচনা ও কাশ্মীরের স্বাধীনতাকামী মুসলমানদের হয়ে ভারতের বিরুদ্ধে সরব ভূমিকা রাখতে দেখা গেছে এর আগে। বার্তা সংস্থা এএফপির খবরে এসব তথ্য মিলেছে।

কিন্তু চীনের পশ্চিমাঞ্চলীয় রাজ্য জিনজিয়াংয়ের মুসলমানদের নিয়ে ওআইসির কোনো মাথা ব্যথা নেই বললে চলে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ১০ লাখের বেশি উইঘুরসহ তুর্কিভাষী মুসলমানদের বৃত্তিমূলক শিক্ষার নামে কারাগারে আটকে রাখা হয়েছে।

ইসলামিক সংস্কৃতিকে উৎখাত ও জবরদস্তিমূলক সমাজের সঙ্গে তাদের একীভূত করতে বন্দি রেখে নির্যাতন করা হচ্ছে। শূকরের মাংস খেতে বাধ্য করা এবং নারীদের বন্ধ্যা করে দেয়া হচ্ছে।

একটি প্রতিনিধি দলের সফরের পর ২০১৯ সালের মার্চের এক প্রস্তাবে ওআইসি বলছে, মুসলমান নাগরিকদের প্রতি গণপ্রজাতন্ত্রী চীনের তত্ত্বাবধান চেষ্টার তারা প্রশংসা করছে।

কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনসসহ মার্কিন মুসলমান সংস্থাগুলোর একটি জোটের অভিযোগ, চীনা শক্তির কাছে ওআইসি আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে মার্কিন মুসলমান পণ্ডিত ও মানবাধিকারকর্মী ওমার সুলাইমান বলেন, এটা খুবই পরিষ্কার যে, মুসলিম বিশ্বে চীনের ব্যাপক অর্থনৈতিক প্রভাব রয়েছে।

‘তারা প্রতিটি মুসলিম দেশকে অর্থনৈতিকভাবে আলাদা করে দিতে পারে। এ আতঙ্ক থেকে মুসলিম দেশগুলো উইঘুর সংকট নিয়ে ফাঁকা বুলি ছাড়া কিছু করতে সাহস পাচ্ছে না।’

তিনি বলেন, ফিলিস্তিনসহ বিভিন্ন সংকটে কিছু মুসলমান দেশ আন্তরিকতাহীন প্রতিশ্রুতি দিচ্ছে। যা কখনোই বাস্তবায়ন করা হবে না। আর উইঘুর মুসলমানদের বিষয়ে তারা নিপীড়নে সহায়তা করে যাচ্ছে। এমনকি চীনে নিপীড়িত হওয়া আশ্রয়প্রার্থীদেরও তারা প্রত্যাখ্যান করছে।

অর্থনৈতিক অবকাঠামো উদ্যোগ বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়নে তোড়জোড় করছে চীন। এ সময়ে মুসলমানদের লক্ষ্যবস্তু বানিয়ে নীতি অবলম্বনকারী দেশগুলোকে হুশিয়ার করে দিয়েছেন উইঘুর আমেরিকানার প্রচারক রুশান আব্বাস।

তিনি বলেন, কিনে নেয়া ও উত্যক্ত করার বিশাল রেকর্ড আছে চীনের। কাজেই উইঘুর গণহত্যা কখনোই চীনের অভ্যন্তরীণ কোনো সংকট না, এটা মানবিকতার ইস্যু।

আব্বাসের তৎপরতার জন্য তার বোনকে আটক করে রেখেছে চীন সরকার বলে তিনি দাবি করেন।

উইঘুর নির্যাতনকে নাৎসি জার্মানির সঙ্গে তুলনা করেছে চীনের সঙ্গে বৈরিতা বাড়তে থাকা যুক্তরাষ্ট্র। এ নিয়ে ওআইসির নীরবতায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশটি।

মুসলিম বিশ্বের বিরল নেতা হিসেবে চীনের সমালোচনা করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। আর মালয়েশিয়া বলছে, তারা উইঘুরদের প্রত্যর্পণ করবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026

Latest News

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa