
আন্তর্জাতিক ডেস্ক : উগান্ডা ও কঙ্গো সীমান্তের আলবার্ট হ্রদে নৌকাডুবির ঘটনায় অন্তত ২৬ জনের মৃত্যু হয়েছে। এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
স্থানীয় কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, প্রবল বাতাসের কারণে নৌকাটি পানিতে ডুবে যায়।
স্থানীয় কর্মকর্তা আশরাফ অরোমো বলেন, নৌকায় থাকা অন্তত ২১ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
Advertisement
একজন মেরিন কর্মকর্তা বলেন, হ্রদে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কম এবং সে কারণে অহরহ এমন ঘটনা ঘটছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



