Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় উচ্চশিক্ষায় বিদেশে গিয়ে আর ফিরছেন না খুবির ৩৭ শিক্ষক
জাতীয় বিভাগীয় সংবাদ শিক্ষা

উচ্চশিক্ষায় বিদেশে গিয়ে আর ফিরছেন না খুবির ৩৭ শিক্ষক

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 10, 20192 Mins Read

খুবি

Advertisement

শেখ দিদারুল আলম, ইউএনবি: উচ্চশিক্ষার জন্য ছুটি নিয়ে বিদেশে গিয়ে আর দেশে ফিরে আসেননি খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ৩৭ শিক্ষক। শুধু তাই নয়, এ শিক্ষকদের অনেকে যে দেশে গিয়েছিলেন আদৌ সেখানে আছেন কি না বা তাদের বর্তমান অবস্থান কোথায়, সে সম্পর্কে কিছু জানে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। দেশে ও বিদেশের ঠিকানায় এসব শিক্ষক ও তাদের জামিনদারদের চিঠি দিয়েও সাড়া মিলছে না।

খুবি সূত্র জানায়, শিক্ষা ছুটি নিয়ে উচ্চশিক্ষার জন্য বিদেশে পড়তে যাওয়া নতুন কিছু নয়। খুলনা বিশ্ববিদ্যালয়ের আইনে এ জন্য একজন শিক্ষক সাত বছর ছুটি পান। যার পাঁচ বছর পেয়ে থাকেন পূর্ণ বেতন সুবিধা, পরবর্তী এক বছর অর্ধেক বেতন। এছাড়া বিনা বেতনে কাটাতে পারেন আরও এক বছর।

তবে এসব ক্ষেত্রে দেশে ফিরে শিক্ষাছুটির সমপরিমাণ সময় প্রতিষ্ঠানে কাজ করার শর্তে শিক্ষকদের ছুটি মেলে। শর্তগুলো মেনে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া শিক্ষকদের মধ্যে ৩৭ জন দেশে ফেরেননি। যাদের তিনজনকে বরখাস্ত ও পাঁচজনের বিরুদ্ধে মামলা চলছে। এছাড়া আটজনের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার সাধন রঞ্জন ঘোষ বলেন, ‘কেউ কেউ ইনস্টলমেন্টের টাকা ফেরত দিয়েছেন আবার কেউ কেউ আমাদের বিরুদ্ধে মামলা করেছেন। আর যারা আসছেন না, এটা ক্ষমাহীন অপরাধ। এ জায়গাটায় তাদের দেশপ্রেম, তাদের নৈতিকতা সব কিছুই প্রশ্নবিদ্ধ হয়ে যায়।’

‘উচ্চশিক্ষা নিতে বিদেশে গিয়ে শিক্ষকরা কেন ফিরছেন না- এ বিষয়টি খতিয়ে দেখা দরকার। দরকার বিশ্ববিদ্যালয়ে উন্নত গবেষণার ক্ষেত্র সৃষ্টি,’ যোগ করেন তিনি।

খুবির ছাত্র বিষয়ক পরিচালক ও ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্স টেকনোলজি (এফএমআরটি)  ডিসিপ্লিনের অধ্যাপক শরীফ হাসান লিমন বলেন, ‘বিশ্ববিদ্যালয় শিক্ষকরা হলেন বিশ্ব সম্পদ। তিনি জ্ঞান ছড়াতে চাইবেন, তিনি গবেষণা করতে চাইবেন। কিন্তু তারা যখন এমন পরিবেশ পাচ্ছেন না তখন পরিস্থিতির কারণে অনেকে হয়ত বিদেশে চলে গেছেন।’

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ জামান বলেন, ‘বেতন-ভাতার সুবিধা নিয়ে উচ্চশিক্ষার নামে বিদেশ গিয়ে ফেরত না আসা দুঃখজনক। তারা বলেন যে এখানে কাজ করার সুযোগ-সুবিধা কম। সরকার কিন্তু এখন অনেক ধরনের শিক্ষা সহায়ক কর্মসূচি গ্রহণ করেছে। আর এর মধ্যেই দেশে অনেক বড় বড় বিজ্ঞানী তৈরি হয়েছে। একটা সময় এ দেশে কিছুই ছিল না। তার মধ্যেও বিজ্ঞানী সত্যেন বোস ছিলেন। বিজ্ঞানী জগদীশ চন্দ্র ছিলেন।’

উচ্চশিক্ষা অর্জনে বিদেশ গিয়ে শিক্ষকদের না ফেরার ফলে দেশ মেধাসম্পন্ন মানুষ হারাচ্ছে এবং তা বন্ধ হওয়া জরুরি বলে মত দেন তিনি। সূত্র: ইউএনবি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

জুন 17, 2026
প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

জুন 17, 2026
ফিটনেস

পদ্মায় ডুবে যাওয়া বাসটির ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ ছিল শেষ

জুন 17, 2026
Latest News
বিএনপির বহিষ্কৃত নেতা

ইমামতি রেখে পালিয়ে যাওয়া বিএনপির বহিষ্কৃত নেতা পুনরায় গ্রেফতার

প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে সব নারী চা শ্রমিক পাবেন ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী

ফিটনেস

পদ্মায় ডুবে যাওয়া বাসটির ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের মেয়াদ ছিল শেষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

জনগণের টাকা পাচার হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রীর সভায় শিমুল

শরীরে ধানের শীষ জড়িয়ে প্রধানমন্ত্রীর সভায় শিমুল

আবহাওয়ার খবর বৃষ্টির

আবহাওয়ার খবর বৃষ্টির: সারাদেশে বজ্রসহ বৃষ্টির আভাস, তাপপ্রবাহও থাকছে কিছু জেলায়

Manikganj

এসআইপুত্রের বিরুদ্ধে বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্ক ও গর্ভপাতের অভিযোগ

জার্মানি

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদার করতে আগ্রহী জার্মানি

শিক্ষা মন্ত্রণালয়

মাদ্রাসা শিক্ষকদের বেতন-ভাতা নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের নতুন বার্তা

আইনজীবী আশিক রুবাইয়াত

সহকারী অ্যাটর্নি জেনারেল আশিক রুবাইয়াত পদত্যাগ করেছেন

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa