Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উচ্চ ফলনশীল জাতের বোরো চাষে আগ্রহ বেড়েছে ধনবাড়ীর কৃষকদের
জাতীয় বিভাগীয় সংবাদ

উচ্চ ফলনশীল জাতের বোরো চাষে আগ্রহ বেড়েছে ধনবাড়ীর কৃষকদের

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 25, 2021Updated:November 25, 20212 Mins Read

উচ্চ ফলনশীল জাতের বোরো চাষে আগ্রহ বেড়েছে ধনবাড়ীর কৃষকদের

Advertisement

জুমবাংলা ডেস্ক: স্বল্প আয়ূকালের উচ্চ ফলনশীল আগাম জাতের ধান চাষ করে বেশি ফলন পাওয়ায় আশায় কৃষকের মাঝে উচ্চ ফলনশীল বোরো  চাষে আগ্রহ বেড়ে চলেছে। এতে করে ধানের উৎপাদন বেশি হওযায় লাভবান হচ্ছে কৃষকরা। ইতিমধ্যে পুরো দুমে শুরু হয়েছে আমন ধান কাট ও মাড়াই। বোরো আবাদকে সামনে রেখে বীজতলা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার কৃষকরা। জমি তৈরি ও বীজ বপনে তাঁরা ব্যস্ত। দুই ফসলি জমিতে আবাদ করা যাচ্ছে তিন ফসল।

সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, উপজেলায় পুরো দমে চলছে ধান কাটা, মাড়াই ও সংগ্রহের কাজ। আমনে মৌসুমে স্বল্প আয়ূকালের উচ্চ ফলনশীল জাতের ধান বেশি চাষ করা হয়েছে। এতে বেশি ফলন পাওয়ায় কৃষকরা বেজায় খুশি। বোরো আবাদকে সামনে রেখে আরও বেশি লাভবান হওয়ার জন্য বোরো ধান চাষে উচ্চ ফলনশীল জাতের বীজ বপন করছেন। বীজতলা তৈরির জন্য জমি প্রস্তুত করে বীজ বপন করছেন। উপজেলার বীজের দোকানগুলোতে বেড়েছে কৃষকদের উন্নত ফলনশীল জাতের বোরো ধানের বীজ কেনার হিড়িক।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা যায়, এবার আমন ধান চাষে উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষকরা লাভবান হয়েছে। ৯ হাজার ৫ শত হেক্টর জমির মধ্যে সাড়ে ৮ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল জাতের ধান চাষ হয়। সামনে বোরো আবাদের জন্য উপজেলার কৃষকরা বেশি ফলনের আশায় উচ্চ ফলনশীল জাতের ধান বীজ বপন করছে। বোরো আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে সাড়ে দশ হাজার হেক্টর। চাষিরা বলছেন, আবহাওয়া অনুকূলে থাকলে বীজতলার তেমন কোন ক্ষতি হবে না। জানুয়ারির মধ্যে জমিতে বোরো ধানের চারা রোপণ শেষ হবে।

বলিভদ্র ইউনিয়নে কৃষক সুরুজ মিয়া ও ধোপাখালী ইউনিয়নের কৃষক নাসির হোসেন জানান, বোরো আবাদের জন্য বীজতলা তৈরি করেছি। বেশি ফলন পাবার জন্য উচ্চ ফলনশীল জাতের বীজ বপন করবো। এতে করে কম সময়ে বেশি ফলন পাওয়া যায়। দুই ফসলেন জমিতে তিন ফসল আবাদ করা যায়। পাইস্কা ইউনিয়নের কৃষক নূর নবী জানান, উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষকরা বেশি লাভবান হচ্ছে। এজন্য ধান চাষে কৃষকের আগ্রহ বেড়েছে। এছাড়াও উপজেলা কৃষি অফিস থেকে ধান চাষের জন্য কর্মরতরা বিভিন্ন পরামর্শ দিচ্ছে। সরকারীভাবে কৃষকদের প্রণোদনা দেয়া হচ্ছে।

কৃষি উপসহকারী কর্মকর্তা দোলেয়ার হোসেন জানান, উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করে কৃষক লাভবান হওয়ায় ধান চাষে কৃষকদের আগ্রহ বেড়েছে। আমরা মাঠে যেয়ে বীজতলা তৈরি ও ধান চাষের জন্য নানা পরামর্শ দিচ্ছি। আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগ বালাই কম হলে ভালো ফসল পাবেন কৃষকরা।

ধনবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাজেদুল ইসলাম বলেন, বোরো ধান চাষের জন্য কৃষকরা বীজতলা তৈরি করছে। কৃষকদের আমরা নানাভাবে পরামর্শ প্রদান করছি। যদি কোনও ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হয় তাহলে বোরো আবাদে বাম্পার ফলন হবে আশা করিছ। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

July 14, 2026
ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

July 14, 2026
প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

July 14, 2026

Latest News

শেখ হাসিনা

শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়া নিয়ে মুখ খুললো ভারত

ব্রয়লার মুরগি

শিক্ষার্থীদের ব্রয়লার মুরগি বলার প্রতিবাদে ‘ব্রয়লার চিকেন পার্টি’র আত্মপ্রকাশ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

হাসিনা ফিরলে ‘ওয়েলকাম’: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

Sahadat

ত্রুটিপূর্ণ গাড়ি আটকে সম্মাননা পেলেন এটিএসআই শাহাদাত

Shaturia

মা-হারা শিশুকে পিটিয়ে হাত ভাঙলেন মাদ্রাসা শিক্ষক

বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

প্রেমের সম্পর্কে হত্যা, ১৮ বছর পর বাবা-মা-মেয়ের যাবজ্জীবন

Riksha

ব্যাটারিচালিত যান নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট নির্দেশনা আসছে

পেনশন রক্ষায়

পেনশন রক্ষায় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নবম পে-স্কেল

নবম পে-স্কেলে বড় পরিবর্তন

রুমিন ফারহানা

ধর্মমন্ত্রীর কাছে যে প্রশ্নের জবাব চাইলেন রুমিন ফারহানা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa