Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় উচ্ছেদ হলো শহীদ ময়েজউদ্দিন সেতুর সেই অবৈধ সিএনজি স্ট্যান্ড
জাতীয় বিভাগীয় সংবাদ

উচ্ছেদ হলো শহীদ ময়েজউদ্দিন সেতুর সেই অবৈধ সিএনজি স্ট্যান্ড

By Sazzad Hossainআগস্ট 29, 20192 Mins Read

উচ্ছেদ হলো শহীদ ময়েজউদ্দিন সেতুর সেই অবৈধ সিএনজি স্ট্যান্ড

Advertisement
গাজীপুর প্রতিনিধি: জুমবাংলাসহ দেশের বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশের পর অবশেষে উচ্ছেদ হলো শীতলক্ষ্য নদীর উপর শহীদ ময়েজ উদ্দিন সেতু ঘোড়াশাল অংশের অবৈধ সিএনজি স্ট্যান্ডটি। বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকেলে নরসিংদীর পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে উচ্ছেদ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুর ও নরসিংদী জেলার সাথে যোগাযোগ সহজিকরণের লক্ষ্যে নির্মিত হয় শহীদ ময়েজউদ্দিন সেতু। সেতুর এপারে কালীগঞ্জ আর ওপারে পলাশ। কালীগঞ্জ-ঘোড়াশাল পৌর এলাকার শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত এই সেতু। কিন্তু অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহল সেতুর ঘোড়াশাল অংশে অবৈধ সিনএজি স্ট্যান্ড বসিয়ে চাঁদাবাজি করছে। ওই মহলটি স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে দীর্ঘ দিনধরেই করছে এ চাঁদাবাজি। আর চাঁদার টাকা সংগ্রহের জন্য ঘোড়াশাল অংশে সেতুর ওপর নির্মাণ করেছে একটি ঘরও।

সূত্র আরও জানায়, শহীদ ময়েজউদ্দিন সেতু দিয়ে এই সড়ক হয়ে ঢাকা থেকে নরসিংদী, ভৈরব, বি-বাড়ীয়া ও সিলেটে শত শত যানবাহন চলাচল করে। কিন্তু সেতুর ওপর সিএনজি স্ট্যান্ড থাকার কারণে এই সড়ক প্রায়ই ছোটবড় অনেক দুর্ঘটনা ঘটছে। আর এই স্ট্যান্ডে প্রতিদিন প্রায় তিনশতাধিক সিএনজি আসা-যাওয়া করে। টঙ্গী থেকে ছেড়ে আসা প্রতিটি সিএনজি এই সেতু অতিক্রম করলেই চালককে গুনতে হয় ৫০ টাকা চাঁদা। তবে চাঁদা না দিলে চাঁদা আদায়কারীদের হাতে নির্যাতনের শিকার হতে হয় এমন অভিযোগ চালকদের। কেড়ে নেওয়া হয় গাড়ীর চাবি। তবে অভিযোগ আছে স্ট্যান্ডের বাইরেও কোন সিএনজি সেতু ও স্ট্যান্ড অতিক্রম করে যেতে চাইলে তাকেও দিতে হয় চাঁদা।

এ নিয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) দেশের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জুমবাংলায় ‘শহীদ ময়েজউদ্দিন সেতুতে অবৈধ সিএনজি স্ট্যান্ড, চলছে চাঁদাবাজি’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। এ ছাড়াও বিষয়টি নিয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশের পর প্রশাসনের টনক নড়ে । পরে পলাশ থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফার নেতৃত্বে চাঁদার টাকা আদায়ের জন্য সেতুর ওপর নির্মিত অস্থায়ী ঘরটি ভেঙে ঘুড়িয়েদেওয়া হয়। তবে ঘটনাস্থল থেকে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ওসি (তদন্ত) গোলাম মোস্তফা জানান, গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রলিশ প্রশাসনের নজরে আসে। আর নজরে আসার পরসঙ্গে সঙ্গে অভিযান চালিয়ে সেতুর ওপরে বসানো অবৈধ সিএনজি স্ট্যান্ডটি উচ্ছেদ করা হয়।

তাছাড়া ওই সেতুর ওপর নির্মিত একটি ঘরও ভেঙেঘুড়িয়ে দেওয়া হয়। তবে এর সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sazzad Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

জুন 20, 2026
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026

Latest News

Hasnat Abdullah

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

ছোট্ট বাংলাদেশে

‘ছোট্ট বাংলাদেশে’ একই পরিবারের ৪৩ জনের বসবাস

Govt Office

আবার টানা ৪ দিনের ছুটির সুযোগ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

তারেক রহমান

জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

শিগগিরই বেনজীরকে ফেরত দেবে আমিরাত, প্রত্যাশা স্বরাষ্ট্রমন্ত্রীর

Havy-Rain

সারাদেশে টানা ভারী বর্ষণের আভাস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa