
এ ব্যাপারে আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন জানায়, গতকাল ১৯ জুলাই শুক্রবার সকালে শহরের মুর্তালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে এয়ার কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, ওই ব্যক্তিকে রানওয়ে পেরিয়ে এগিয়ে আসতে দেখে প্লেনের গতি কমিয়ে দেন পাইলট। কিন্তু লোকটি প্লেনের চারপাশে এলোমেলো ঘুরতে থাকলে ইঞ্জিন বন্ধ করে দেন তিনি। এক পর্যায়ে ওই ব্যক্তি প্লেনের পাখায় লাফিয়ে ওঠেন ও কেবিনের ভেতরে প্রবেশের চেষ্টা করেন।
এ সময় এক যাত্রীর ধারণ করা ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তি প্লেনের পাখার ওপর ঘোরাঘুরি করছেন। এসময় আতঙ্কিত যাত্রীরা ক্রুদের কাছে বহির্গমন দরজা খুলে দিতে অনুরোধ জানান।
এরপর বিষয়টি দ্রুত রানওয়ে কর্মীদের জানান পাইলট। পরে, ওই ব্যক্তিকে আটক করে নিরাপত্তা বাহিনী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
এ ঘটনার পর ফ্লাইটটির খুব বেশি দেরি না হলেও, নিরাপত্তার খাতিরে সব যাত্রী নামিয়ে দ্বিতীয় দফা তল্লাশি করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



