Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন প্রস্তাবে ভেটো দিল চীন-রাশিয়া
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন প্রস্তাবে ভেটো দিল চীন-রাশিয়া

By জুমবাংলা নিউজ ডেস্কমে 27, 2022Updated:মে 27, 20222 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ার একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জের ধরে দেশটির বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আমেরিকার পক্ষ থেকে উত্থাপিত একটি প্রস্তাব আটকে দিয়েছে রাশিয়া ও চীন। বৃহস্পতিবার রাতে নিরাপত্তা পরিষদের ভোটাভুটিতে নিরাপত্তা পরিষদের ১৩ দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও চীন ও রাশিয়ার ভেটোর কারণে এটি পাস হতে পারেনি। খবর পার্সটুডে’র।

ফাইল ছবি
Advertisement

প্রস্তাবটি পাস হলে বৈধভাবে উত্তর কোরিয়ার তেল আমদানির পরিমাণ আরো কমে যেত। গত বুধবার একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পরদিন উত্তর কোরিয়ার ওপর নিষেধাজ্ঞা কঠোর করার প্রস্তাবটি নিরাপত্তা পরিষদে তুলেছিল আমেরিকা।

চীনকে জাতিসংঘে উত্তর কোরিয়ার ঘনিষ্ঠতম মিত্র বলে মনে করা হয়।অন্যদিকে ইউক্রেনে চলমান বিশেষ সামরিক অভিযান নিয়ে সাম্প্রতিক সময়ে পাশ্চাত্যের সঙ্গে রাশিয়ার সম্পর্কের চরম অবনতি ঘটেছে। চীন ও রাশিয়া বলেছে, তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার পরিবর্তে একটি বাধ্যবাধকতাহীন বিবৃতি প্রকাশ করবে।

জাতিসংঘে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ঝাং জুন বলেছেন, কথায় কথায় একতরফা নিষেধাজ্ঞা আরোপ করার পরিবর্তে আমেরিকার উচিত রাজনৈতিক উপায়ে সমস্যা সমাধানে মনযোগী হওয়া। তিনি আরও বলেন, নিষেধাজ্ঞা আরোপ করা হলে উত্তর কোরিয়ার মানবিক পরিস্থিতি আরো খারাপ হবে।

উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির রাশ টেনে ধরার জন্য গত ১৬ বছর ধরে পিয়ংইয়ংয়ের ওপর ধীরে ধীরে অনেকগুলো নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। এসব নিষেধাজ্ঞায় চীন ও রাশিয়ার সম্মতি ছিল। তবে সম্প্রতি আমেরিকা ও ইউরোপ রাশিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করায় এই শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে মস্কো ও বেইজিং নিজেদের অবস্থান কঠোর করছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

জুন 16, 2026
ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

জুন 16, 2026
গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

জুন 16, 2026
Latest News
জার্সি

জি৭ সম্মেলনে ট্রাম্পকে জার্মানির জার্সি উপহার, ‘একই দলে আছি’ মন্তব্য মের্জের

ট্রাম্প

পারমাণবিক শক্তিধর হতে গেলে ইরানের ‘সর্বনাশ’ হবে : ট্রাম্প

গিলাফে সজ্জিত পবিত্র কাবা

নতুন গিলাফে সজ্জিত পবিত্র কাবা

বাংলাদেশ সীমান্ত

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

ট্রাম্প

চুক্তি সইয়ের সব কাজ শেষ, বিস্তারিত আসছে : ট্রাম্প

ইরানি

বারবার প্রতিশ্রুতি ভঙ্গের অভিজ্ঞতা সংশয়ে ইরানিরা

নতুন তৎপরতা

বাংলাদেশ সীমান্ত নিয়ে দিল্লির নতুন তৎপরতা

বাধ্য নয়

মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী

আটক

হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ

শক্তি বাড়াচ্ছে

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির মধ্যেই সামরিক শক্তি বাড়াচ্ছে ইরান

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa