Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক উত্তর কোরিয়ায় খাদ্যাভাব চলছে, স্বীকার করলেন কিম
আন্তর্জাতিক

উত্তর কোরিয়ায় খাদ্যাভাব চলছে, স্বীকার করলেন কিম

By জুমবাংলা নিউজ ডেস্কJune 17, 20212 Mins Read

উত্তর কোরিয়ায় খাদ্যাভাব চলছে, স্বীকার করলেন কিম

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর কোরিয়ায় খাদ্যাভাব দেখা দিয়েছে বলে স্বীকার করেছেন দেশটির শীর্ষ নেতা কিম জং উন। খবর বিবিসি’র।

সম্প্রতি দেশটির রাজধানী পিয়ংইয়ং-এ তার দল ওয়ার্কার্স পার্টির জ্যেষ্ঠ নেতাদের এক বৈঠকে চলমান এই সংকট নিয়ে শঙ্কাও প্রকাশ করেছেন কিম জং উন।

বৈঠকে কিম জং উন বলেন, ‘দেশের খাদ্য পরিস্থিতি বর্তমানে উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। গত বছর টাইফুন (ঘূর্ণিঝড়) ও বন্যার কারণে কৃষিক্ষেত্রে যে ক্ষয়ক্ষতি হয়েছিল, তার ফলেই এই অবস্থা দেখা দিয়েছে।’

সম্প্রতি উত্তর কোরিয়ায় খাদ্যপণ্যের দাম আশঙ্কাজনক হারে বেড়েছে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম এনকে নিউজ মূলত উত্তর কোরিয়ার সংবাদ ও সংবাদ বিশ্লেষন প্রকাশ করে থাকে। পত্রিকাটির সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে বর্তমানে দেশটিতে এক কেজি কলার দাম ৪৫ ডলার।

পরমাণু কর্মসূচি সম্পর্কিত বিধিনিষেধ না মানার কারণে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা রয়েছে উত্তর কোরিয়ার ওপর। ফলে চীনসহ মুষ্টিমেয় কিছু দেশের সঙ্গে বাণিজ্যের অনুমতি রয়েছে দেশটির।

এরমধ্যে চীনের সঙ্গে সবেচেয়ে বেশি বাণিজ্য রয়েছে উত্তর কোরিয়ার। খাদ্য, সার ও জ্বালানীর জন্য চীনের ওপর প্রায় নির্ভরশীল দেশটি।

কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধে গত এক বছরেরও বেশি সময় ধরে সীমান্ত বন্ধ রেখেছে উত্তর কোরিয়া। ফলে চীনের সঙ্গে দেশটির বাণিজ্যও প্রায় তলানিতে ঠেকেছে।

উত্তর কোরিয়ার একাধিক সরকারি কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, চলমান খাদ্য সংকট নিরসনে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্পর্ক উন্নয়ন করা হবে বলে আশা করা হচ্ছে। তবে এ ব্যাপারে তারা বিস্তারিত আর কিছু বলেননি।

চলতি বছর মার্চ থেকেই খাদ্যাভাব শুরু হয়েছিল উত্তর কোরিয়ায়। এপ্রিলে সরকারের এক উচ্চ পর্যায়ের বৈঠকে কিম জং উন বলেছিলেন, ‘আমাদের অবশ্যই একে অন্যের প্রতি সহযোগিতাপূর্ণ মনোভাব গড়ে তুলতে হবে। ১৯৯০ সালে যে পরিস্থিতি আমরা পেরিয়ে এসেছি, তার পুনরাবৃত্তি কখনও কাম্য নয়।’

এক সময় সোভিয়েত ইউনিয়ন ছিল উত্তর কোরিয়ার সবচেয়ে বড় আশ্রয়। ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার সময় ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিয়েছিল উত্তর কোরিয়া। বিপুল সংখ্যক মানুষ খাদ্যাভাবে মারা গিয়েছিলেন সেই দুর্ভিক্ষে।

তবে এবার উত্তর কোরিয়ায় যে খাদ্যাভাব দেখা দিয়েছে, দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ফের ’৯০-এর বিপর্যয় দেখা দিতে পারে দেশটিতে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে খাদ্যাভাবের কারণে ইতোমধ্যে দেশটির ৩০ লাখ মানুষ মৃত্যুঝুঁকিতে আছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

June 24, 2026
Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

June 24, 2026
জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

June 24, 2026

Latest News

বিল গেটস

তিন নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের

Modi

খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ জানাল ইরান

জমির মালিক

এখন যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা

ভিসা নীতি

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি বদলাচ্ছে যুক্তরাষ্ট্র, থাকা যাবে না ৪ বছরের বেশি

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa