Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: উত্তেজনা কমছে না চীন সীমান্তের সিকিম সেক্টরে। ভারতরে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রের খবর, গত দু’দিন আগে ডোকলাম মালভূমিতে এসেছিল চীনা সেনা। ভুটান সেনার আউটপোস্টে তারা বেশ কিছুক্ষণ সময় কাটায়। ডোকলামের কৌশলগত এলাকাগুলির ছবি তোলে। আধ ঘণ্টা মতো থেকে চলে যায়। ৫-৬ জন পিএলএ জওয়ানকে সে দিন দেখা গিয়েছিল বলে নয়াদিল্লির কাছে খবর এসেছে । খবর আনন্দবাজার পত্রিকার।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গিয়েছে, ২০১৭ সালের জুনে ডোকলাম-সংকটের (টানা ৭২ দিন ভারত-চীনের সেনা মুখোমুখি ছিল) পর থেকে প্রতি মাসেই দু’এক বার চিনা ফৌজ ভুটান-চীন-ভারতের সীমান্ত সংযোগস্থলের এই মালভূমিতে টহল দিতে আসে। এক-দু’দিন থেকে ফেরত যায়। ভুটান সেনার আউটপোস্টেই তারা থাকে। ভারতীয় সেনার তরফে এ নিয়ে কোনও বাধা দেওয়া হয় না। এক সেনা কর্তার কথায়, ‘‘ডোকলামের কৌশলগত এলাকায় ভারতের সেনাও টহল দেয়। ফলে চীনা সেনাকে বাধা দেওয়ার প্রশ্ন নেই। তবে এখন চীনারা ডোকলামেও পরিকাঠামো নির্মাণের জন্য যাতায়াত শুরু করতে পারে। সে সময় পরিস্থিতি বুঝে পদক্ষেপ করতে হবে।’’

ভুটান সেনার সঙ্গে চীনা বাহিনীর সখ্য নিয়েও ভারতের প্রতিরক্ষা মহলে কিছুটা সংশয় রয়েছে। ভুটানের পোস্টগুলিতে আগে বছরভর সেনা থাকত না। ২০১৭-এর বিবাদের পর অন্তত ভুটানের বাহিনী সেখানে থাকে। তা চীনাদের ‘বাফার’ হিসাবে কি না, তা নিয়েও ভারতীয় সেনাস্তরে চর্চা শুরু হয়েছে। পাঁচ-সাত জন ফৌজকে  সে দিন ছবি তুলতে দেখা গেলেও মালভূমির নীচে কত সেনা জমায়েত হয়েছে, তার খোঁজ রাখছে ভারতীয় সেনা। সুকনা থেকেও বাহিনী গিয়েছে ডোকলামের আশপাশে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.