Advertisement
আন্তর্জাতিক ডেস্ক : সাংহাই টাওয়ার চীনের উচ্চতম অট্টালিকা। পুডং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি আট মিনিটের আরামদায়ক ম্যাগলেভ ট্রেন যাত্রার মাধ্যমে এই অট্টালিকায় পৌঁছানো যায়, যেটির উচ্চতা ৬৩২ মিটার (প্রায় দুই হাজার ফুট)। এই অট্টালিকার উপরের তলাগুলো নিয়ে তৈরি হয়েছে জে হোটেল সাংহাই টাওয়ার। এটি বিশ্বের সবচেয়ে উঁচু হোটেল বলে দাবি করেছে কর্তৃপক্ষ।

এ বছরের ১৯ জুলাই উদ্বোধন হওয়া হোটেলটি নিজেদেরকে বিশ্বের উচ্চতম হোটেল হিসেবে দাবি করেছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

শুধু উচ্চতম হোটেলের দাবি করেই তারা থেমে থাকেননি, হোটেলটিতে রয়েছে আরাম-আয়েশের সব ধরনের আয়োজন।

পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেলের দম্ভ ছাড়াও জে হোটেল আসলে দেখতে কেমন? এতে কক্ষ আছে ১৬৫টি, যার মধ্যে ৩৪টি স্যুইট। প্রতিটি কক্ষের সঙ্গে ইন্ডোর সুইমিং পুল, হার্মিস অ্যান্ড ডিপ্টিকের টয়লেট্রিজ, ম্যাগনোলিয়া পাপড়ি আকারের বাথটাব, আর স্পা রয়েছে।

হোটেলটির চারটি স্যুইটের আকার ৩৮০ বর্গমিটার করে। বেডরুমের পাশাপাশি এসব স্যুইটে পার্লার, পড়াশোনার ঘর, রান্নাঘর, সাইকোথেরাপি এরিয়া আর কাপড় বদলানোর জন্য আলাদা কক্ষ রয়েছে। হোটেলটির সবচেয়ে কমদামী কক্ষে প্রতি রাত কাটাত খরচ হবে প্রায় ৫৫৭ মার্কিন ডলার।

জে হোটেলের মালিক জিন জিয়াং ইন্টারন্যাশনাল। এটি চীনের অন্যতম বড় হোটেল ও ট্যুরিজম গ্রুপ। এছাড়াও এটি রাষ্ট্রীয় মালিকানাধীন অ্যাসেট সুপারভিশন অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন কমিশনের অংশ।

করোনাভাইরাসের মহামারির কারণে বিশ্বজুড়ে ভ্রমণ বাণিজ্যে ধ্বস নামলেও পৃথিবীতে সবচেয়ে ভালো আর নতুনতম হোটেলের প্রতিযোগিতা থেমে নেই। হংকংয়ের রিটজ কার্লটন দাবি করেছে তাদের রয়েছে পৃথিবীর সবচেয়ে উঁচু হোটেল পুল এবং বার রয়েছে।

আবার দুবাইয়ে চলছে বিশ্বের সবচেয়ে দীর্ঘ হোটেল গড়ার প্রতিযোগিতা। শহরটির ৩৫৬ মিটার দীর্ঘ জেভোরা হোটেলকে ২০১৮ সালে বিশ্বের সবচেয়ে দীর্ঘ হোটেলের স্বীকৃতি দেয় গিনেজ বুক অব ওয়াল্ড রেকর্ড। তবে সেখানে বর্তমানে নির্মাণ করা হচ্ছে সিয়েল টাওয়ার। নির্মাণ সম্পন্ন হলে এটির উচ্চতা হবে ৩৬০.৪ মিটার।

উল্লেখ্য, দীর্ঘ হোটেলের স্বীকৃতি তারাই পায় যেগুলোর পুরো ভবনটিই হোটেল হিসেবে ব্যবহার হয়। অন্যদিকে সাংহাইয়ের জে হোটেল কেবল একটি ভবনের উপরের অংশে অবস্থিত।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.