Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ উপজেলা নির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বাহিরে সমর্থকদের ভিড়
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

উপজেলা নির্বাচন: কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বাহিরে সমর্থকদের ভিড়

By rskaligonjnewsMay 9, 2024Updated:May 9, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে উপজেলার মসলিন কটন মিলস উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ আরআরএন পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, বালীগাঁও উচ্চ বিদ্যালয় ও বালীগাঁও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র। ওই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নারী ও পুরুষের আলাদা আলাদা কেন্দ্র। বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ভোটকেন্দ্রে প্রবেশের আগে সেখানকার সড়ক, অলি-গলিতে দেখা যায় মানুষের ভিড়। তাদের সবাই নিজেদের পছন্দের প্রতীকের অনুসারী কর্মী-সমর্থক।

উপজেলা নির্বাচন, কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বাইরে সমর্থকদের ভিড় (1)

Advertisement

ভোটার কেন্দ্রে প্রবেশের আগে সেখানে দাঁড়ানো চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মনোনীত প্রার্থীর কর্মীদের ভোটার আসছে দেখলেই এগিয়ে গিয়ে তাদের কানে কানে কিছু বলতে দেখা যাচ্ছে।

এরপর ভোটকেন্দ্রে প্রবেশ করে দেখা যায়, দুই কেন্দ্রে ভোটারের কোনো লাইন নেই। মাঝে মধ্যে দুয়েকজন আসছেন। তবে কেন্দ্রের ভেতরেও ভোটার এবং নির্বাচনে ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী-সংস্থার বাইরে বহিরাগত লোকজন দেখা গেছে। ওই সময় দুয়েকজনকে পরিচয় জানতে চাইলেই সেখান থেকে সরে পড়েন।

১০টার দিকে কেন্দ্রের প্রিসাইডিং অফিসার ইঞ্জিনিয়ার সাইফুর রহমান শাকিল বলেন, ‘আমাদের ৮টি বুথে মোট ভোটার ৩ হাজার ৬১৭ জন। এরমধ্যে নারী ১ হাজার ৮৮৬ ও পুরুষ ১ হাজার ৭৩১ ভোটার। সকাল ১০টা পর্যন্ত কাস্ট হয়েছে ২৭৩ ভোট ।’

বালীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রিসাইডিং অফিসার আক্তারুজ্জামান বলেন, ‘নারীদের ৭টি বুথে মোট ভোটার ৩ হাজার ০৯৩ জন। সকাল ১০টার মধ্যে কাস্ট রয়েছে ৩১৭ ভোট।

উপজেলা নির্বাচন, কেন্দ্রে ভোটার উপস্থিতি কম বাইরে সমর্থকদের ভিড় (2)

চৌড়া নয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হওয়ার সময় আইয়ুব সাবের টিপু নামে এক প্রবাসী ভোটার বলেন, আমি স্কটল্যান্ড থেকে এসেছি। জীবনের এই প্রথম ভোট প্রথম ভোট দিয়েছি। মনে করেছিলাম সময় লাগবে। লোকজন খুব বেশি ছিল না আসামাত্র ভোট দিতে পেরেছি। ৩ মিনিটও সময়ও লাগেনি।

২৫নং মূলগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়। সকাল সাড়ে ১০টা। ওই কেন্দ্রে প্রবেশ করার আগে দেখা যায়, প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভিড়। কেন্দ্রে প্রবেশ করলে দেখা যায়, সেখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বপ্রাপ্তদের মধ্যে কেউ দাঁড়িয়ে আবার অনেকে বসে আছেন।

ওই কেন্দ্রে পরিদর্শনকালে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহাতাব উদ্দিন বলেন, এখনো পর্যন্ত কোন কেন্দ্রে অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে।

সহকারী রিটার্নিং ও কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজমুল ইসলাম জানান, কালীগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ৭টি ইউনিয়নের ৯০ ভোট কেন্দ্রের ৫৪৫টি কক্ষে ৮ মে সকাল ৮টা থেকে বিকাল ৪ পর্যন্ত চলবে ভোট গ্রহন উপজেলার ভোট ভোটার ২ লক্ষ ৪৭ হাজার ২০৪ জন।এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ২৫ হাজার ৭৬৯ জন, নারী ভোটারের সংখ্যা ১ লক্ষ ২১ হাজার ৪৩৩ জন ও হিজড়া ভোটার ২ জন।

সকালে কেনা মোটরসাইকেলে বিকেলে প্রাণ গেল যুবকের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

June 26, 2026
Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

June 26, 2026
স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

June 26, 2026

Latest News

গ্রেফতার

মাগুরায় ইয়াবাসহ গ্রেফতার ফায়ার সার্ভিস কর্মী

Gas

সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে চারজনের মৃত্যু

স্কুলছাত্র

‘স্কুলছাত্র গুলি খাবে, তারপরও আপনি ওসি থাকবেন, এটা হয় না’

ভাই-ভাবি গ্রেপ্তার

বাড়িতে ডেকে নিয়ে অন্তঃসত্ত্বা বোনকে হত্যার অভিযোগে ভাই-ভাবি গ্রেপ্তার

বিএনপি কর্মী

দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়লেন বিএনপি কর্মী

Train

ট্রেনের ইঞ্জিনে মিলল ১৬ কেজি গাঁজা, চালক আটক

চোরাই

চেকপোস্টে ধরা পড়ল চোরাই মোবাইলের চালান, রামপুরায় গ্রেফতার ১

arif-hazra

মিয়াজাকিতে নতুন আশা

জব্দ

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযান, ৫৩ কেজি গাঁজা ও ৫৫টি গরুসহ ২৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মরদেহ

ব্রাহ্মণবাড়িয়ায় বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa