Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক উহানে হাসপাতাল পরিদর্শন করলেন ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরা
আন্তর্জাতিক

উহানে হাসপাতাল পরিদর্শন করলেন ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরা

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 30, 20212 Mins Read

উহানে হাসপাতাল পরিদর্শন করলেন ডব্লিউএইচও’র বিশেষজ্ঞরা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের (কোভিড-১৯) উৎস সন্ধানে চীনের উহানে অবস্থানকারী বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন একটি দল উহান শহরের একটি হাসপাতাল পরিদর্শন করেছে। হাসপাতালটি করোনা প্রাদুর্ভাবের প্রথম দিকে রোগীদের চিকিৎসা দিয়েছিল। খবর রয়টার্সর।

শুক্রবার হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি চীনের বিজ্ঞানীদের সঙ্গেও সাক্ষাৎ করেছে দলটি। ডব্লিউএইচও জানিয়েছে, বিশেষজ্ঞরা উহানের গবেষনাগার, বাজার ও হাসপাতালগুলো পরিদর্শন করবেন।

চীনে পৌঁছে দুই সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে বৃহস্পতিবার বিশেষজ্ঞ দলটি তাদের কার্যক্রম শুরু করেছে। উহানে লেকের ধারের একটি হোটেলে তারা অবস্থান করছেন।

শুক্রবার বিশেষজ্ঞ দলের সদস্য ও নেদারল্যান্ডের এরাসমুস ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের ভাইরোলজিস্ট ম্যারিয়ন কুপম্যানস টুইটারে জানান, আমাদের সহকর্মীদের সঙ্গে প্রথম মুখোমুখি সাক্ষাৎ হল। সেখানে আমাদের প্রকল্প সম্পর্কে আলোচনা হয়েছে। তিনি আরো বলেন, চীনের টিমের প্রধান অধ্যাপক ওয়ানিং কিছু যান্ত্রিক ত্রুটি নিয়ে মজা করছিলেন। দীর্ঘ জুম বৈঠকের পরে আমাদের সহকর্মীদের দেখতে পারাটা আনন্দের ছিল।

বিশেষজ্ঞ দলের আরেক সদস্য ড্যানিশ বিজ্ঞানী থি ফিশার বলেন, এটা মনে রাখা গুরুত্বপূর্ণ যে আমাদের মিশনের সফলতা ও উৎস সন্ধান শতভাগ নির্ভর করছে সংশ্লিষ্ট সূত্রগুলোর প্রাপ্তির ওপরে। তিনি আরো বলেন, আমরা যত দক্ষ হইনা কেন, যত পরিশ্রম ও যত পাথর সরানোর চেষ্টা করিনা কেন, এটির সমাধান একমাত্র চীনের সহযোগিতার মাধ্যমেই সম্ভব।

বিশেষজ্ঞ দলটি চীনে আরো দুই সপ্তাহ থাকবে বলে আশা করা হচ্ছে। মহামারির প্রাদুর্ভাবের কেন্দ্র সামুদ্রিক খাদ্যের বাজার তারা পরিদর্শন করবেন। এছাড়া তারা উহান ইনস্টিটিউট অব ভাইরোলজিও পরিদর্শন করবেন। সরকারি গবেষণাগার থেকে ভাইরাস ছড়িয়েছে এমন বিতর্ক অনেক দিন থেকেই চালু আছে। চীনের দীর্ঘ গড়িমসির পর ডব্লিউএইচও-র বিশেষজ্ঞরা এ মাসে উহানে পৌঁছান। প্রাদুর্ভাবের খবর চীন প্রথম দিকে চেপে গিয়েছিল এমন অভিযোগ যুক্তরাষ্ট্র শুরু থেকেই করে আসছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

July 19, 2026
usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

July 19, 2026
Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

July 18, 2026

Latest News

Sap

বিমার টাকার লোভে বিছানায় বিষধর সাপ ছেড়ে স্বামীকে হত্যা!

usa

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি

Hospital Bill

সাপের ছোবলে হাসপাতালে, সুস্থ হয়ে পেলেন ১৫ কোটি টাকার বিল

প্রবাসীদের সতর্ক

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন খালি, প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস

ফিলিস্তিনি বন্দি

ফিলিস্তিনি বন্দিদের কারাগার কুমির দিয়ে ঘিরে ফেলার পরিকল্পনা ইসরায়েলের

Horor House

‘ভূতের বাড়ি’তে রাত কাটালেই মিলবে রাশি রাশি টাকা

Town

বিশ্বকাপ ফাইনালের শহরে শ্বাস নেওয়া মানেই ১০টি সিগারেট খাওয়া!

ট্রাম্পের মাথার দাম

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

জয়সওয়াল

শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ আইনি প্রক্রিয়ায় খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল

ট্রাম্প

গ্রিন কার্ডের জন্য ১ লাখ ডলার ফি নেওয়ার পরিকল্পনা ট্রাম্পের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa