
ভারতের সংবাদমাধ্যম জানায়, গত সোমবার ভারতের গুজরাটে শ্রী সহজানন্দ গার্লস ইনস্টিটিউটের আবাসিক হোস্টেলে প্রধান শিক্ষিকা এবং অন্যান্য শিক্ষিকাদের উপস্থিতিতে ওই হোস্টেলের ছাত্রীদের ঋতুস্রাব চলছে কি না তা নিশ্চিত হতে তাদের বিবস্ত্র করা হয়। এ ঘটনা জানাজানির পরেই উপাচার্য দর্শনা ঢোলাকিয়াকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে তা তদন্তের নির্দেশ দিয়েছে কচ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এই ঘটনায় অবশেষে সোমবার গ্রেপ্তার করা হয়েছে শ্রী সহজানন্দ গার্লস ইনস্টিটিউটের প্রধান শিক্ষিকা, রীতা রানিগা (৩৮) এবং আরও তিন কর্মী- কো-অর্ডিনেটর অনিতা চোহান (৪৯), হোস্টেল সুপারভাইজার রমিলা হিরানি (২৯) এবং পিওন নয়না গোরাসিয়া (৪০)।
এদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৪১, ৩৪৮ এবং ৩৪৩ ধারায় মামলা রুজু করা হয়েছে। কচ পুলিশের স্পেশাল ইনভেস্টিগেশন টিম (সিট) এদের গ্রেপ্তার করেছে।
সোমবার হোস্টেলে বাগানে একটি ব্যবহৃত প্যাড পড়ে থাকতে দেখা যায়। তখনই কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয় ‘অপরাধী’-কে খুঁজে বের করতে সবাইকে পরীক্ষা করে দেখা হবে। এই ঘটনায় বিক্ষিপ্ত অভিভাবকরা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



