এআই দিয়ে একসঙ্গে হাজার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম তরুণীর!

আন্তর্জাতিক ডেস্ক : ২৩ বছরের তরুণী একই সঙ্গে ‘ডেট’ করছেন হাজার বয়ফ্রেন্ডের সঙ্গে! আর সেজন্য গুনে গুনে গাঁটের কড়িও খরচ করছেন সেই প্রেমিকরা। মনে হতেই পারে ব্যাপারটা আজগুবি। আসলে এর পিছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ম্যাজিক’। নিজের এআই ক্লোন বানিয়েই কেল্লাফতে করছেন ওই সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার।

এআই দিয়ে একসঙ্গে হাজার বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম ২৩ বছরের তরুণীর

এ সময়ে দাঁড়িয়ে আসল নকল এমন ভাবে পরস্পর সম্পৃক্ত হয়ে যাচ্ছে, কোনও বিভেদ করাই মুশকিল। তারই উজ্জ্বল উদাহরণ ক্যারিন মার্জরি। ২৩ বছর বয়স তার। মার্কিন এই তরুণীর বাস জর্জিয়ায়। স্ন্যাপচ্যাটে তার ফলোয়ার ১৮ লাখ। তাদের মধ্যে অনেকেই চান ক্যারিনের সান্নিধ্য।

আর তারই সমাধানে ক্যারিন বানিয়ে ফেলেছেন তার ‘খাঁটি’ এআই। নাম ‘ক্যারিনএআই’। গত মঙ্গলবার সে আত্মপ্রকাশ করেছে। সেই ‘বট’কে নিজের পুরনো চ্যাট-সহ নানা তথ্য জানিয়ে দিয়েছেন ক্যারিন। এই কৃত্রিম বুদ্ধিমত্তা-অস্তিত্বের সঙ্গেই এখন সময় কাটাচ্ছেন ক্যারিনের বন্ধুরা। প্রতি মিনিটে ৮০ টাকা খরচ দিয়ে তারা নানা বিষয়ে কথা বলে চলেছেন ‘ক্যারিনএআই’-এর সঙ্গে। বাদ পড়ছে না যৌনতা সংক্রান্ত কথাও।

ক্যারিনের সেই বন্ধুদের মধ্যে ৯৯ শতাংশই পুরুষ। আর সেই বাবদ ইতিমধ্যেই ক্যারিন পকেটে পুরেছেন বিপুল অর্থ। বাংলাদেশী মুদ্রায় ৭৬ লাখ টাকারও বেশি! বলাই বাহুল্য, সেই টাকার ভাগ চায়নি এআই। সূত্র: ডেইলি মেইল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.