
বুধবার টুইটারে সেই স্লো-মোশনের ভিডিও শেয়ার করেন আকাশ চোপড়া। তবে চোখ ধাঁধানো অ্যাকশনে বোলিং করা মেয়েটির পরিচয় পাওয়া যায়নি।
হরভজন সিংকে ট্যাগ করে টুইটারে আকাশ লিখেন, ‘হরভজন সিং এই মেয়েটি মনে হচ্ছে তোমার বোলিংয়ে অনুপ্রাণিত হয়েছে। তুমি এভাবেই আমাদের দেশের নানান প্রান্তের আরও অনেক নবীন স্পিনারদের জন্য আইডল হয়ে আছ!’ অনেকেই আকাশ চোপড়ার সঙ্গে সহমত পোষণ করেছেন।
তারা একবাক্যে বলছেন যে, সত্যিই মেয়েটি হবহু হরভজনের মতোই বল করে! তবে কেউ কেউ আবার ভিন্ন মত প্রকাশ করেছেন। অনেকেরই বক্তব্য, মেয়েটির বোলিং অ্যাকশন তো হরভজনের মতো নয়; পুরোপুরি জসপ্রিত বুমরাহের মতো।
কেউ কেউ আবার বলছেন, এই দুজনের মতো অ্যাকশনেই বোলিং করতে পারে মেয়েটি। তবে এই ভিডিও নিয়ে হরভজন বা বুমরাহের কেউ এখনো মুখ খুলেননি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



