
জানা যায়, শুক্রবার দুপুরে অস্ত্রসহ বাংলাদেশে ঢুকে পড়া ওই সদস্যকে আটকের পর বিজিবি’র কাছে সোপর্দ করা হলে সন্ধ্যায় বিজিবি বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে তাকে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি’র ৫৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুর পৌনে ১২টার দিকে ৪৪ বিএসএফ’র আলীপুর ক্যাম্পের সদস্য মদ্যপ অবস্থায় অস্ত্র নিয়ে বাংলাদেশে ঢুকে পড়েন। এসময় স্থানীয়রা তাঁকে আটক করে বিজিবি’র চাঁনশিকারী সীমান্ত ফাঁড়িতে সোপর্দ করেন।
পরে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে সীমান্তের ১৯৯/২ পিলারের কাছে বিজিবি বিএসএফ’র মধ্যে পতাকা বৈঠক শেষে তাঁকে বিএসএফ’র কাছে হস্তান্তর করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



