Advertisement
জুমবাংলা ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাজিলের সমর্থকের চাচাকে পেটানোর জেরে এবার আর্জেন্টিনার তিন সমর্থকে পিটিয়েছে ব্রাজিল সমর্থকরা।

মঙ্গলবার রাতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের দামচাইল গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জাকির মিয়া, সেলিম ও সৈয়দাবুর রহমান। তারা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এর আগে, বিকেলে একই গ্রামে ব্রাজিলের সমর্থক রেজাউলের চাচা নওয়াব মিয়াকে একা পেয়ে পিটিয়ে আহত করেন আর্জেন্টিনার সমর্থক জীবন মিয়াসহ আরো চার-পাঁচজন। এরপর তারা পালিয়ে যান। তিনিও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। নওয়াব মিয়া সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের হেলু মিয়া ছেলে।

আহত নোয়াব মিয়ার ছোট ভাই ইয়াকুব মিয়া জানান, কোপা আমেরিকা টুর্নামেন্টের ব্রাজিল বনাম পেরুর সেমিফাইনাল খেলা নিয়ে মঙ্গলবার সকালে নোয়াব মিয়ার ভাতিজা ব্রাজিল সমর্থক রেজাউলের সঙ্গে একই এলাকার আব্দুর রউফ মিয়ার ছেলে আর্জেন্টিনার সমর্থক জীবন মিয়ার কথা কাটাকাটি হয়।

একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে মীমাংসা করে দেয় স্থানীয়রা। পরে বিকেলে রেজাউলের চাচা নোয়াব মিয়াকে দামচাইল বাজারে একা পেয়ে জীবন, আব্দুর রহমান, সেলিমসহ আরো চার-পাঁচজন মিলে মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নেয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি এমরানুল ইসলাম বলেন, পাল্টাপাল্টি হামলার ঘটনাটি শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.