Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক একদিনে আয় ১৬১২ কোটি, স্কুল ড্রপ-আউট থেকে ধনীতম ব্যক্তি গৌতম আদানির অজানা কাহিনী
আন্তর্জাতিক

একদিনে আয় ১৬১২ কোটি, স্কুল ড্রপ-আউট থেকে ধনীতম ব্যক্তি গৌতম আদানির অজানা কাহিনী

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 19, 2022Updated:October 19, 20223 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : আদানি গ্রুপের কর্ণধার গৌতম আদানি (Gautam Adani) বর্তমানে ভারতের ধনীতম ব্যক্তি। আবার একইসঙ্গে তিনি এশিয়া মহাদেশেরও সর্বোচ্চ ধনীতম ব্যক্তি। যদি বিশ্বের নিরিখে দেখা হয়, তবে গৌতম আদানি রয়েছেন চতুর্থ স্থানে। তাঁর সম্পত্তি বেড়েছে লাফিয়ে লাফিয়ে। শুধুমাত্র 2022 সালে তাঁর সম্পত্তি বৃদ্ধি ছাপিয়ে গিয়েছে এলন মাস্ককেও। মাত্র 2 বছর আগেও আদানির নাম ভারতের বাইরে কতজন শুনেছিলেন তা নিয়ে সন্দেহ প্রকাশ করা যেতে পারে। কিন্তু তিনি এখন বিশ্ব ধনকুবেরদের মধ্যে একজন। কী ভাবে এই অসম্ভবকে সম্ভব করলেন আদানি। তাঁর জীবনে এমন 8টি অধ্যায় রয়েছে, যা কিনা অনেকেরই অজানা। জেনে নেওয়া যাক বিস্তারিত ভাবে।

 একদিনে আয় ১,৬১২ কোটি, স্কুল ড্রপ-আউট থেকে ধনীতম ব্যক্তি গৌতম আদানির অজানা কাহিনী

Advertisement

অন্যান্য শীর্ষ বিলিয়নেয়ারদের পেছনে ফেলে তালিকায় গৌতম আদানি শীর্ষস্থানে উঠে এসেছেন। তালিকা বেরনোর দিনে এই খবর জানা গিয়েছে। আদানি গ্রুপের ৬০ বছর বয়সী এই চেয়ারপার্সন তার সমস্ত সমসাময়িকদের পরাজিত করেছেন এবং ১০,৯৪,৪০০ কোটি টাকার সম্পদ নিয়ে হুরুন ইন্ডিয়ার ধনী তালিকার শীর্ষস্থানে চলে এসেছেন। গত এক বছরে, আদানির সম্পদ দ্বিগুণেরও বেশি বেড়েছে। ১১৬ শতাংশে বেড়েছে তাঁর সম্পদ। যা তার ব্যবসায় বিভিন্ন অধিগ্রহণ এবং স্বাভাবিক বৃদ্ধির মাধ্যমে তৈরি হয়েছ।

জানা গিয়েছে, গৌতম আদানি গত এক বছরে তার সম্পদ পোর্টফোলিওতে ৫,৮৮,৫০০ কোটি টাকা যোগ করেছেন। গত পাঁচ বছরে, গৌতম আদানির সম্পদ ১,৪৪০ শতাংশ বেড়েছে। হুরুন ইন্ডিয়া তার প্রতিবেদনে এই খবর জানিয়েছে।

হুরুন ইন্ডিয়ার তালিকা থেকে জানা গিয়েছে যে ২০২১ সালে আদনি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানি প্রতিদিন নিজের সম্পদে ১,৬১২ কোটি টাকা যোগ করেছেন।

গৌতম আদানি একজন স্কুল ড্রপ-আউট

অনেকেই জানেন না যে গৌতম আদানি একজন স্কুল ড্রপ-আউট। তিনি আহমেদাবাদের CN Vidyalaya -এর কমার্স ডিপার্টমেন্ট থেকে ড্রপ-আউট। এরপর তিনি মুম্বই চলে আসেন ও সেখানে হিরের ব্যবসায় নামেন। মাত্র 3 বছরেই তিনি হিরে ব্যবসায় নিজের হাত পাকিয়ে ফেলেন।

দূরদর্শিতা তাঁকে দেশের ধনীতম ব্যক্তি করেছেন

স্কুলে পড়ার সময় গুজরাতের একবার গুজরাতের কান্ডলা বন্দর ঘুরতে গিয়েছিলেন গৌতম আদানি। বন্দর দেখে তাঁর খুবই পছন্দ হয়েছিল। তখনই তিনি ভেবেছিলেন এমন কিছু বা এর চেয়েও বড় কিছু বানাবেন। তাঁর সেই স্বপ্ন সত্যি করতে রেসে ছুটতে পিছপা হননি আদানি।
নিজের রাস্তা নিজে বেছেছিলেনতাঁর পরিবারের ছিল পারিবারিক কাপড়ের ব্যবসা। কিন্তু সেই ব্যবসায় যোগ না দিয়ে হিরে ব্যবসায়ী হিসেবে কাজ শুরু করেন তিনি। মাত্র 20 বছর বয়সেই আদানির নিজের সম্পত্তির পরিমাণ ছিল কোটি টাকা।

100 ঘন্টার মধ্যে একটি 6,000 কোটি টাকার চুক্তি সিল করেছিলেন আদানি

গৌতম আদানি সবচেয়ে আশ্চর্যজনক চুক্তিটি করেছিলেন উদুপি তাপবিদ্যুৎ কেন্দ্রের চুক্তিতে। বলা হয় এই চুক্তি হয়েছিল 6000 কোটি টাকায়। মাত্র 100 ঘণ্টায় এই চুক্তি নিয়ে যাবতীয় কাজ সম্পন্ন করেছিলেন আদানি।
গ্রুপের মোট আয়ের 3 শতাংশ খরচ করেন জনহিতকর কাজে

আদানি পাওয়ার দেশের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী। বর্তমানে একের পর এক বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ করে গ্রিন এনার্জিতে যোগ দিচ্ছে আদানি। তাদের কোম্পানি দেশের বৃহত্তম বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী এবং দেশের বৃহত্তম সৌর বিদ্যুৎ উৎপাদনকারী।
ছোটবেলার স্বপ্ন সত্যি করেছেন

আদানি নিজের স্বপ্ন নিজে সত্যি করেছেন। ভারতের 12টি বন্দর এখন আদানি পোর্টের দায়িত্বে রয়েছে। একের পর এক বন্দর অধিগ্রহণ করেছে তার সংস্থা।
দেশের বন্দর-রেলের সংযোগ সাধনের মূলে তিনিইবলা হয় তৎকালীন রেলমন্ত্রী নীতীশ কুমারের সঙ্গে যোগাযোগ করে গৌতম আদানিই রেলপথ ও বন্দরের মধ্যে সংযোগ সাধনের গুরুত্ব বোঝান। এই প্রকল্পে রেলপথ দেশের বন্দরগুলির সঙ্গে যুক্ত হবে। এরই পরিপ্রেক্ষিতে সরকার বন্দর-রেল সংযোগ নীতি প্রণয়ন করে।

চেক লেখার সময় এই কাজটি করলে সর্বস্বান্ত হতে পারেন

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

June 23, 2026
ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

June 23, 2026
Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

June 23, 2026

Latest News

জাহাজ

হরমুজ নিয়ে অগ্রগতি হলেও এখনো আটকা শত শত জাহাজ

ট্রাম্প

ইরান ‘ঠিকঠাক আচরণ’ না করলে কঠোর ব্যবস্থা : ট্রাম্প

Star

পাঁচ কারণে স্টারমারের নজিরবিহীন পতন

Momota

মমতা বন্দ্যোপাধ্যায়কে সরিয়ে তৃণমূলের নতুন চেয়ারম্যান অরূপ রায়

Starmar

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে স্টারমারের নাটকীয় পদত্যাগ

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa