Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক একসঙ্গে কুরআন হিফজ করলো চার যমজ বোন
আন্তর্জাতিক ইসলাম ধর্ম

একসঙ্গে কুরআন হিফজ করলো চার যমজ বোন

By Saleh Mohammadসেপ্টেম্বর 3, 20193 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : চার যমজ বোন—দিনা, দিমা, সুসান ও রাজান। ফিলিস্তিনের জেরুসালেমের নিকটস্থ উম্মে তুবা গ্রামে তাদের জন্ম ও বেড়ে ওঠা। তাদের বয়স এখন আঠারো। একসঙ্গে তাদের জন্ম, হেঁটে চলা ও পাঠশালায় যাওয়ার পর্ব। পাশাপাশি একসঙ্গে মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তারা কুরআন হিফজ সম্পন্ন করেছে।

Advertisement
মেধা, স্মৃতিশক্তি ও পড়াশোনায় তারা অনন্য। ফিলিস্তিনে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় এই চার বোন কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। তাদের স্কুলের নাম জেরুসালেম সুরবাহার আবু বকর সিদ্দিক গার্লস স্কুল। সেখান থেকে তারা এই বছর মাধ্যমিক স্কুল পরীক্ষায় অংশ নিয়ে যথাক্রমে ৯৩.৯, ৯২.১, ৯১.৪ ও ৯১.১ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

চার বোনের সবকিছু একসঙ্গে
তাদের মা নাজাহ আল-শুনাইতি (৫৫) জানান, তাদের জন্ম একসঙ্গে হওয়ায় তাদের প্রায় সবকিছুতে মিল রয়েছে। পড়াশোনা, জ্ঞানভিত্তিক তাড়না ও রুচি-অভিরুচি ইত্যাদি সবকিছুতে মিল দেখে অবাক হতে হয়।

মা-বাবার সঙ্গে চার যমজ বোন। ছবি: সংগৃহীতনাজাহ বলেন, ছোটকাল থেকেই তারা একসঙ্গে থাকতো এবং একসঙ্গে সব কাজ করতো। তারা একসঙ্গেই অসুস্থ হতো, আবার একসঙ্গে সুস্থ হতো। একসঙ্গেই খেলাধুলা করতো এবং একইসঙ্গে একইরকম পোশাক পরতে চাইতো। ছোটকালেই তাদের গ্রামের মসজিদে পাঠানো হয়, কুরআন হিফজ করতে। নামাজ পড়ার জন্য একই রকমের পোশাকও কিনে দেওয়া হয়।

চিনতে কষ্ট হতো তাদের…
সংবাদমাধ্যমকে নাজাহ জানান, ছোট থাকতে তাদের চারজনকে ভিন্ন ভিন্নভাবে চিনতে কষ্ট হতো। তাই চিনতে সহজ হওয়ার জন্য তিনি তাদের হাতে আলাদা রঙের উলের সুতা পরিয়ে দিতেন। অবশ্য এখন আর আলাদাভাবে তাদের চিনতে কষ্ট হয় না। চেনার জন্য সুতা বাঁধারও প্রয়োজন হয় না। বরং কন্ঠস্বরেই আলাদা আলাদাভাবে তাদের শনাক্ত করা যায়।

হাসি-খুশি চার বোন। ছবি: সংগৃহীতজানা গেছে, জন্মের সময় ডাক্তাররা অস্বাভাবিকতার আশঙ্কা করেছিলেন। তাই নাজাহকে পরামর্শ দিয়েছিলেন, এই চার যমজের দুইজনকে গর্ভপাত করে ফেলতে। কিন্তু গর্ভের সপ্তম মাসে চার বোনই সুস্থ অবস্থায় জন্ম নেয়। নাজাহ উচ্ছ্বাসভরা কণ্ঠে বলেন, ছয় সন্তানের পর এই চার মেয়ে তার জীবন ‘আলোকিত’ করেছে।

কুরআনের হিফজ শুরু যেভাবে
চার বোনের একজন দিনা সংবাদমাধ্যম আল-জাজিরাকে তাদের পড়াশোনার সাত-সতেরো জানায়। তেরো বছর বয়সে একসঙ্গে চার বোন কুরআন হিফজ শুরু করে। এলাকার ‘মারকাজ আবদুল্লাহ বিন মাসউদে’ কুরআন হিফজ শুরু করে। সতেরো বছর বয়সে তারা কুরআনের পূর্ণ হিফজ সম্পন্ন করে। তবে তাদের মাধ্যমিক পরীক্ষার আগেই।

চার যমজ বোন। ছবি: সংগৃহীতশিক্ষাক্ষেত্রে সামগ্রিক সাফল্য ও উন্নতির জন্য অপর বোন দিমা তাদের কুরআন হিফজের বিষয়টিকে কৃতিত্ব ও মূল্য দেয়। দিমা জানায়, কুরআন হিফজ তাদের তেজস্বী ধী-শক্তি দিয়েছে। ইসলামী শিষ্টাচার ও আরবিভাষায় তাদের সাহায্য করেছে। অধ্যয়ন-অধ্যাবসায় ও সময়ের ব্যবস্থাপনায় বরকত তৈরি করেছে।

উচ্চ শিক্ষায় আগ্রহী ‘নাজাহ-তনয়ারা’
ফিলিস্তিনের প্রসিদ্ধ কোনো বিশ্ববিদ্যালয় থেকে চিকিৎসা বা প্রকৌশল বিষয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করার আকাঙ্ক্ষা পুষে চার বোন। তাদের বাবা মারয়ি আল-শুনাইতি (৫৮) আশা করছেন, তাদের অধ্যয়নের জন্য বড় কোনো স্কলারশিপ যোগাড় করতে পারবেন তিনি। যা তাদের পড়াশোনা বাবদ এবং তাদের স্বপ্ন পুরণে খরচ করা যাবে।

চারজনের অন্য একজন রাজান জানায়, তারা চার বোন একত্রে একই স্কুলে পড়াশোনা করেছে। পরবর্তীতেও একই সঙ্গে তাদের অধ্যয়নযাত্রা অব্যাহত রেখে পড়াশোনা চালিয়ে যেতে চায়।

তাদের সার্টিফিকেট। ছবি: সংগৃহীততাদের সাফল্যের অন্যতম একটি উপকরণ সম্পর্কে রাজান বলে, স্মার্ট ডিভাইসগুলির ব্যবহার না করা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুপস্থিতি—তাদের সবচেয়ে বেশি সহায়তা করেছে।

চারজনেরেই কালো রং পছন্দ এবং ‘কিব্বা’ ও ‘লাসগিনা’ প্রিয় খাবার। ফুটবল, বাস্কেটবল ও ফিলিস্তিনি ঐতিহ্যবাহী নৃত্য ‘দাবাকা’ পছন্দ করে চারজন। বিশ্ব ভ্রমণে বের হওয়াও তাদের স্বপ্ন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)

Related Posts
আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

জুন 16, 2026
মধ্যস্থতা

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে মধ্যস্থতা করল পাকিস্তান

জুন 16, 2026
পুনরায় চালু

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাঁক্রো

জুন 16, 2026
Latest News
আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

মধ্যস্থতা

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তিতে যেভাবে মধ্যস্থতা করল পাকিস্তান

পুনরায় চালু

হরমুজ পুনরায় চালু করতে ফ্রান্স-যুক্তরাজ্য ‘প্রস্তুত’: ম্যাঁক্রো

বোমারু

ক্যালিফোর্নিয়ায় মার্কিন বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত

সৎকাজ

সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ: উম্মতে মুহাম্মাদির প্রধান দায়িত্ব

আজকের টাকার রেট

আজকের টাকার রেট: ১৬ জুন ২০২৬

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa