
গতকাল মঙ্গলবার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এক্সিলারেট এনার্জির কার্যালয়ে যোগদান করেছেন।
অ্যাম্বাসাডর পিটার হাস তাঁর স্টেট ডিপার্টমেন্টের কর্মজীবনে কনস্যুলেট জেনারেল মুম্বাইয়ের স্টেট ফর ইকোনমিক অ্যান্ড বিজনেস অ্যাফেয়ার্সের ভারপ্রাপ্ত সহকারী সচিব এবং অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি পার্মানেন্ট রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করেছেন।
এক্সিলারেট এনার্জির প্রেসিডেন্ট স্টিভেন কোবোস বলেন, ‘পিটার হাস এক্সিলারেট এনার্জি টিমে যোগদান করায় আমি অত্যন্ত আনন্দিত এবং প্রতিষ্ঠানের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি তার স্টেট ডিপার্টমেন্ট ক্যারিয়ারের সময়জুড়ে বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নে একজন দক্ষ অ্যাডভোকেট হিসেবে কাজ করে গেছেন। পিটার ডি হাস বলেন, ‘সারা বিশ্বের জ্বালানির ক্রমবর্ধমান চাহিদা পূরণে এই কম্পানি অসামান্য অবদান রেখে আসছে।
মানুষের জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতির লক্ষ্যে এক্সিলারেট এনার্জির এই যাত্রায় তাদের সঙ্গে যোগ দিতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
মুকেশ আম্বানির চেয়ে লোকের সঙ্গেই বেশি সময় কাটান নীতা আম্বানি!
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



