
গত বৃহস্পতিবার (১০ অক্টোবর) ধামরাই পৌর এলাকার আমবাগান মহল্লার ওফাজ উদ্দিনের বাড়িতে এই ধ’র্ষণের ঘটনা ঘটে।
পুলিশ ও শিশুদের স্বজনের কাছ থেকে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে শিশুদের প্রলোভন দেখিয়ে প্রথমে তার বাসার একটি কক্ষে নিয়ে যান আফসার উদ্দিন। এরপর একে একে চার শিশুকেই ভয়ভীতি দেখিয়ে ধ’র্ষণ করেন। এক পর্যায়ে শিশুরা চিৎকার ও কান্নাকাটি শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসে। এ সময় তিনি পালিয়ে যান।
প্রথমে শিশুদের অভিভাবকরা লজ্জায় বিষয়টি কাউকে জানাতে চায়নি। পরদিন শুক্রবার স্থানীয় ওয়ারেছ আলী মাতবরের কাছে বিচার চাইলে তিনি অপারগতা জানিয়ে স্থানীয় পৌর কাউন্সিলরের কাছে পাঠান। কাউন্সিলর রবিবার ঘটনাটি শোনার পরই ধামরাই থানা পুলিশকে জানান। পরে বিকেলে এক শিশুর অভিভাবক থানায় লিখিত অভিযোগ দিলে এসআই মহিদুল ইসলাম সন্ধ্যায় ধামরাই পৌর এলাকায় অভিযান চালিয়ে আফসারকে গ্রেফতার করে।
এ ব্যাপারে ধামরাই থানার অফিসার ইনচার্জ দীপক চন্দ্র সাহা জানান, এ ঘটনায় থানায় ধ’র্ষণের মামলা দায়ের করা হয়েছে। আফসারকে ৭ দিনের রিমান্ডে চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



