
শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি বলেন, আগামী ১৫ ও ১৬ অক্টোবর ইসলামাদে এসসিও’র সম্মেলন অনুষ্ঠিত হবে। সেই সম্মেলনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আমাদের পররাষ্ট্রমন্ত্রী।
ভারতের কোনো মন্ত্রীর সর্বশেষ পাকিস্তান সফর করেছিল ২০১৫ সালে। ভারতের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সফর ছিল সেটি। তারপর গত প্রায় ১০ বছরে ভারতের কোনো মন্ত্রী আর পাকিস্তান সফরে যাননি।
প্রসঙ্গত, এসসিও বিশ্বের বৃহত্তম আঞ্চলিক আন্তঃরাষ্ট্রীয় সংস্থা। প্রতিষ্ঠিত হয় ২০০১ সালে। ভারত-পাকিস্তান ছাড়াও এই সংস্থার সদস্যের তালিকায় রয়েছে রাশিয়া, চীন, কাজাখস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান এবং তাজিকিস্তান।
বুরকিনা ফাসোতে কয়েক ঘণ্টার ব্যবধানে ৬০০ জনকে গুলি করে হত্যা
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



