আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীরের বিশেষ মর্যাদা সংক্রান্ত ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা বাতিল করেছে নরেন্দ্র মোদী সরকার। এর ফলে জম্মু-কাশ্মীর ও লাদাখ আলাদা কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হল।

৩৭০ ধারা বাতিলের ফলে কাশ্মীর আগে যা ছিল, এখন যা হল
• আগে বিশেষ মর্যাদা ছিল, এখন কোনও বিশেষ মর্যাদা নেই।
• আগে এখানকার বাসিন্দাদের দ্বৈত্ব নাগরিকত্ব ছিল, এখন এক নাগরিকত্ব।
• আগে আলাদা নিজস্ব পতাকা ছিল, এখন শুধু ভারতের ত্রিবর্ণ পতাকা।
• আগে ৩৬০ ধারা (অর্থনৈতিক জরুরি অবস্থা) কার্যকর ছিল না, এখন ৩৬০ (অর্থনৈতিক জরুরি অবস্থা) কার্যকর করা যাবে।
• আগে ৩৫৬ ধারা (সাধারণ জরুরি অবস্থা) কার্যকর ছিল না, এখন ৩৫৬ ধারা (সাধারণ জরুরি অবস্থা) কার্যকর করা যাবে।
• আগে অন্য রাজ্যের কেউ জমি কিনতে পারতেন না, এখন অন্য রাজ্যের যে কেউ জমি কিনতে পারবেন।
• আগে সংখ্যালঘু সংরক্ষণ ব্যবস্থা ছিল না, এখন সংখ্যালঘুরা সংরক্ষণের আওতায় আসবে।
• আগে তথ্যের অধিকার আইন কার্যকরী ছিল না, এখন তথ্যের অধিকার আইন কার্যকর হল।
• আগে বিধানসভার মেয়াদ ৬ বছর ছিল, এখন বিধানসভার মেয়াদ ৫ বছর।
জম্মু-কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চল হলে কী হবে?
• আইন-শৃঙ্খলা রক্ষার ভার কেন্দ্রের হাতে থাকবে
• প্রয়োজনে আর্থিক জরুরি অবস্থা জারি করার ক্ষমতা থাকবে কেন্দ্রের হাতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



