
ঘটনাটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে ঘটেছে। সেখানকার পূর্ব বর্ধমানের ভাতার থানা-পুলিশের এমনই অসহনীয় অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে।
জানা গেছে, মধ্যরাতে রাস্তায় ঘোরাঘুরি করছিল এক মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারী। তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে ভাতার পুলিশ। এরপর থানায় বসে সারারাত গলা ছেড়ে গান গাইলেন ওই আদিবাসী নারী। তাকে এক মুহূর্তের জন্যও চুপ করাতে পারেননি পুলিশকর্মীরা।
শুধু তাই নয়, তার গান না শুনে কেউ অন্যমনস্ক হলেই সেই পুলিশকর্মী ও ভলেন্টিয়ার্সকে ধাক্কাধাক্কি করেছেন ওই নারী। গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার অপরাধে এক নারী পুলিশকর্মীকে গলা টিপেও ধরেছেন।
গত রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত ওই নারীর অবিরাম এমন ‘উৎপাত’ চালিয়েছেন। তার জেরে থানার লোকদের কার্যত নাজেহাল অবস্থার সম্মুখীন হতে হয়েছে।
ভাতার থানার ওসি প্রণব ব্যানার্জি জানান, বিনপুর থানা-পুলিশকে খবর দেয়া হয়েছে। যাতে তার বাড়ির লোকজনদের কাছে খবর পৌঁছাতে পারে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



