
বিলচতল গ্রামের গৃহবধূ বিথী আকতার শিশুটির জন্ম দিয়েছেন। শিশুটির বাবা ওই গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী আবু জাফর। এটি তাদের প্রথম সন্তান।
পরিবারিক সূত্রে জানা যায়, অদ্ভুদ শিশুটির পায়খানা ও প্রসাবের দ্বার নেই। এছাড়া একটি পা নেই। তবে একটি পা থাকলেও সেটি বিকলাঙ্গ। যার কারণে শিশুটির লিঙ্গ বোঝা যাচ্ছে না। পরিবারের সদস্যরা এ পর্যন্ত তার লিঙ্গ শনাক্ত করতে পারেনি। মঙ্গলবার দুপুরে এ রিপোর্ট লেখা পর্যন্ত শিশুটি জীবিত ও শরীরের অন্যান্য অঙ্গ স্বাভাবিক রয়েছে।
মাইজবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) আব্দুস ছালাম এ তথ্য নিশ্চিত করে জানান, অদ্ভুদ শিশুটি জন্মের পরেই এ খবর এলাকায় ছড়িয়ে পরে। পরে স্থানীয় লোকজন শিশুটিকে দেখতে ওই বাড়িতে ভিড় করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



