Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ এক মাঘে শীত যায় না এটা সবাইকে মনে রাখতে হবে: লুনা
বিভাগীয় সংবাদ

এক মাঘে শীত যায় না এটা সবাইকে মনে রাখতে হবে: লুনা

By Saumya SarakarNovember 20, 20242 Mins Read

এক মাঘে শীত যায় না এটা সবাইকে মনে রাখতে হবে: লুনা

Advertisement
জুমবাংলা ডেস্ক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াসপত্নী তাহসিনা রুশদির লুনা বলেছেন, এক মাঘে শীত যায় না- এটা সবাইকে মনে রাখতে হবে। নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের সন্ত্রাসীরা এই গোয়ালাবাজারে আমার গাড়িতে হামলা করে ভাঙচুর করেছিল। আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করে আহত করেছিল। এখন তারা কোথায় গেছে, নিজেদের কৃতকর্মের জন্য দেশ ছেড়ে পালাতে হয়েছে।

তিনি বলেন, ৫ আগস্টের পর এখন পর্যন্ত যারা আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় প্রশ্রয় ও মদদ দিয়ে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন তাদের হুঁশিয়ার করে দিচ্ছি, আপনারা সাবধান হয়ে যান; কারণ এসব বেশি দিন সহ্য করা হবে না। আমাদের দলের নাম ব্যবহার করে কেউ যদি চাঁদাবাজি দখলদারি করে তাদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মঙ্গলবার বিকালে সিলেটের ওসমানীনগরের দক্ষিণ গোয়ালাবাজারে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকালে এসব কথা বলেন ইলিয়াসপত্নী লুনা।

উপজেলা বিএনপির সভাপতি এসটিএম ফখর উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহর সঞ্চালনায় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিএনপি নেতা সাবেক চেয়ারম্যান চেরাগ আলী, সাবেক চেয়ারম্যান সৈয়দ কওছর আহমদ, সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মানিক, কয়েছ আহমদ চৌধুরী, মইনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, জমির আহমদ, আব্দুল হেকিম, উপজেলা যুবদলের সভাপতি ফজল আহমদ জনি, যুবদল নেতা ইসলাম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রকিব আলী, যুগ্ম আহবায়ক আহবাবুল হোসেন ও উপজেলা ছাত্রদলের আহবায়ক জুয়েব আহমদসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে ইলিয়াসপত্নী লুনা উপজেলা সাদিপুর ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে কর্মিসভায় যোগদান করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬০তম জন্মদিন আজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saumya Sarakar
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saumya Sarakar serves as an iNews Desk Editor, playing a key role in managing daily news operations and editorial workflows. With over seven years of experience in digital journalism, he specializes in news editing, headline optimization, story coordination, and real-time content updates. His work focuses on accuracy, clarity, and fast-paced newsroom execution, ensuring breaking and developing stories meet editorial standards and audience expectations.

Related Posts
Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

June 25, 2026
fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

June 25, 2026
Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

June 25, 2026

Latest News

Nana

নাতির জন্মে নানার এলাহি কাণ্ড!

fertiliger

জৈব সারের নামে কৃষকদের দেওয়া হলো ‘বর্জ্য’

Raipur

লক্ষ্মীপুরে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে হত্যা

Manikganj CS Office

মানিকগঞ্জে ১৫ মাস পর ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে শিশুরা

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa